চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইওনিয়ার ডেন্টাল কলেজে আবারও শিক্ষার্থীদের আন্দোলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

রাজধানীর ভাটারায় বেসরকারি পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ১৩ দফা দাবিতে আবার আন্দোলনে নেমেছে। তারা বলছে: পাইওনিয়ারের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ছিনতাইয়ের মতো করেই টাকা আদায় করছে। এর বিরুদ্ধে এবার সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দাবি আদায়ে কলেজ শিক্ষক ও কলেজ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষোভরত শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় ওই কলেজের শিক্ষার্থী ইব্রাহীম সজল চ্যানেল আই অনলাইনকে জানান: আমরা খুব কোণঠাসা অবস্থায় রয়েছি, কলেজ প্রশাসন এবং শিক্ষকরা আমাদের দাবিগুলো ভিন্নভাবে প্রভাবিত করছে। এমনকি আমোদের তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমরা সারা রাত দাবি আদায়ের জন্য ক্যাম্পাসে থাকব।

‘পাইওনিয়ারের শিক্ষক ও প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে ছিনতাইয়ের মতো করেই টাকা আদায় করছে। এর বিরুদ্ধে এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি’, বলেন ইব্রাহিম সজল।

Banglabid

কলেজটির ২২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী বিনিশা শাহের আত্মহত্যাকে রহস্যজনক দাবি করে গত ২১ ডিসেম্বর প্রথম আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। সেসময় কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ১০ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে কলেজ কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে আন্দোলন বন্ধ করে তারা। তবে গত ১৫ দিনেও দাবি পূরণ না হওয়ায় বুধবার আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কলেজটির ২২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী বিনিশা শাহের আত্মহত্যা রহস্যজনক। কলেজ কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছিল। কিন্তু সেটি আর বাস্তবায়িত হয়নি। এছাড়া কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। পাশাপাশি অহেতুক জরিমানা ও অকৃতকার্যের ফাঁদে পড়ছে শিক্ষার্থীরা। এসব বন্ধের জন্যই আমাদের আন্দোলন। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দাবি আদায়ে কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করায় দুপুর সাড়ে ১২টার দিকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা
Reneta

শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে পাইওনিয়ার কলেজ শিক্ষকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই ফোন ধরেননি।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: শিক্ষার্থীরা সকাল থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমি নিজেও সন্ধ্যায় কলেজটিতে গিয়েছিলাম, কোন বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের উত্থাপিত ১৩ দফা দাবি
১. শেষ পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফরম পূরণের টাকায় কোন বেতন আদায় করা যাবে না

২. ইন্টার্ন ডাক্তারদের বেতন বৃদ্ধি করে ১২ হাজার টাকা করতে হবে। যে সকল ছাত্র-ছাত্রী ভর্তির সময় উন্নয়ন ফি দিয়ে ভর্তি হয়েছে তাদেরকেও বেতনের অন্তর্ভুক্ত করতে হবে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ইন্টার্ন ডাক্তারদের বেতনের টাকা দিতে হবে।

৩. কলেজে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করার সময় চিকিৎসা বাবদ ফি সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে এবং অভিভাবকদের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করতে হবে।

৪. ইন্টার্ন ডাক্তারদের নিয়ে ‘ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন’ গঠন করতে হবে। অ্যাসোসিয়েশন গঠনের সময় কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত উপদেষ্টা উপস্থিত থাকবেন।

৫. ভর্তির সময় যে উন্নয়ন ফি নেয়া হয়, এরপর ফাইনাল ইয়ার পর্যন্ত বেতন ও পরীক্ষার ফি ব্যতীত অন্য কোন টাকা আদায় করা যাবে না।

৬. প্রত্যেক পেশাগত পরীক্ষার ফরম পূরণ বাবদ ফি’র পরিমাণ কমাতে হবে।

৭. কলেজে ভর্তি, পরীক্ষা কিংবা অন্য যেকোন লেনদেনে রশিদ দিতে হবে।

৮. বেতন বিলম্বে দেয়ার ক্ষেত্রে যে জরিমানা নেয়া হয় তা কমাতে হবে। ২০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করতে হবে।

৯. নিয়ম অনুযায়ী হোস্টেলে এক বছর থাকার পর হোস্টেল ত্যাগ ক্ষেত্রে দ্রুত অনুমতি দিতে হবে। অতিরিক্ত কোন জরিমানা আর নেয়া যাবে না।

১০. কলেজে ইমার্জেন্সি ইউনিট ও অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করতে হবে।

১১. হোস্টেল চার্জ বাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। খাবারের ক্ষেত্রে মিল সিস্টেম চালু ও খাবারের মান উন্নত করতে হবে।

১২. বহির্বিভাগে চিকিৎসা প্রদানের সময় যে সকল ইনস্ট্রুমেন্ট ও মেটারিয়েল ব্যবহার করা হয় তা পুরোটাই কলেজ থেকে সরবরাহ করতে হবে

১৩. ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাস করার ১৫ দিনের মধ্যে অন্যান্য কলেজের ন্যায় ইন্টার্নশীপ চালু ও ইন্টার্নশীপ শেষ হবার পর দ্রুত সার্টিফিকেট প্রদান করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিরোপা-কন্যারা পাচ্ছে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

পরবর্তী

আইপিএল নিলামে উঠতে চান ৮ বাংলাদেশি

পরবর্তী
ফাইল ফটো

আইপিএল নিলামে উঠতে চান ৮ বাংলাদেশি

২০১৮ সাল কেমন চান তারা

নতুন বছরে স্বপ্নজাল বুনছেন তারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT