চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মাসে ‘জল নূপুর’র দুই অভিনেতার মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ পূর্বাহ্ন ২৫, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ‘জল নূপুর’ এর জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপধ্যায় (৫০) কলকাতার নার্সিং হোমে শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। চলতি বছরের মে মাসে একই সিরিয়ালের আরেক প্রিয় মুখ রনেন চক্রবর্তীর মৃতদেহ তার বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছিলো।

সপ্তমীর দিন সন্ধ্যায় হাওড়ার দিকে ফেরার পথে সাঁতরাগাছি সেতুতে কলকাতার টিভি পর্দা ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা পীযূষের গাড়ির সাথে একটি লরির সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত পীযূষকে হাসপাতালে ভর্তি করা হলে গত চারদিন ধরেই তার শারীরিক অবস্থা ছিলো অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় ভেন্টিলেশন থাকা সত্ত্বেও তার শ্বাসকষ্ট হচ্ছিল, রক্তচাপ কম ছিলো, যকৃৎসহ বিভিন্ন অঙ্গ স্বাভাবিকভাবে সক্রিয় ছিলো না বলে হাসপাতাল সূত্রে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

নার্সিংহোম সূত্রে জানা যায়, মারাত্মক দুর্ঘটনায় পীযূষ গঙ্গোপধ্যায়ের ডান হাত, ডান পা এবং বুকের ডানদিকের পাঁজরের পাঁচটি হাড় ভেঙ্গে গিয়েছিলো। এছাড়াও মুখের দুপাশে ও কপালে মারাত্মক ক্ষত ছিলো। প্রচুর রক্তপাত ও হাড় ভেঙ্গে অস্থিমজ্জা রক্তে মিশে যাওয়ায় রক্তে সংক্রমণ বাড়ছিলো।

ঢাকার নারায়ণগঞ্জে জন্ম নেয়া শক্তিমান এই অভিনেতা জল নূপুর ছাড়াও বর্তমানে অভিনয় করছিলেন ‘চোখের তারা তুই’ সিরিয়ালে।

‘জল নূপুর’ সিরিয়ালের অকাল প্রয়াত আরেক জনপ্রিয় অভিনেতা রনেন চক্রবর্তীর মৃতদেহ তার বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয় চলতি বছরের মে মাসের ১৫ তারিখে। সেদিন সন্ধ্যায় শুটিং শেষে বাড়ি ফিরে পাশের জলাশয়ে গোসল করতে গিয়েছিলেন এই অভিনেতা। বহু রাত পর্যন্ত না ফেরায় পুলিশে খবর দেয় তার পরিবার। পরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে ছয় মাস বয়সী এক কন্যা সন্তান রেখে যান রনেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশাখের ছুটিতেও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু, কৃষক পাবে যেসব সুবিধা

এপ্রিল ১৪, ২০২৬

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT