চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছরে ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই শিক্ষক আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাই স্কুলে বিভিন্ন ছাত্রীর সাথে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে আশরাফুল আরিফ নামের এক শিক্ষককে আটক করেছে র‌্যাব-১১। একই সাথে ওই শিক্ষককে মদদ দেয়ার অপরাধে প্রধান শিক্ষককেও আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব স্কুলটিতে অভিযান চালিয়ে দুই শিক্ষককে আটক করে। এসময় তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, সদর উপজেলার মিজমিজি এলাকার অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষক আশরাফুল আরিফ প্রায় পাঁচ বছর ধরে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির বিভিন্ন ছাত্রীর সাথে নানাভাবে প্রতারণা করে আসছেন। নানা কৌশলে ওই ছাত্রীদের ফাঁদে ফেলে তিনি শারীরিক সম্পর্ক করে এর ভিডিওচিত্র ধারণ করেন। এরপর সেটি দেখিয়ে ওই ছাত্রীদের মায়েদের জিম্মি করে তাদের সাথেও একইভাবে যৌনাচার এবং মোটা অংকের অর্থ আদায় করেন। গত কয়েকদিন ধরে এ বিষয়টি স্কুলে ছড়িয়ে পড়লে অন্যান্য অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে তারা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষক আশরাফুল আরিফের মোবাইল ফোনে বিভিন্ন ছাত্রীর সাথে যৌন মিলনের ছবি দেখে তাকে গণপটিুনি দেন।

খবর পেয়ে র‌্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষকসহ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকেও আটক করে। এলাকাবাসী স্কুলটি বন্ধ করে দেয়াসহ অভিযুক্তদের সুষ্ঠু বিচার দাবি করেন।

র‌্যাব-১১ জানায়, আটক হওয়া শিক্ষক আশরাফুল আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করে কমপক্ষে ২০ জন ছাত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। তাকে মদদ দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককেও আটক করা হয়েছে।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এলাকাবাসী ব্যাপক সমালোচিত ওই স্কুলটি বন্ধ করে দেয়ার দাবী জানালেও র‌্যাব বলছে, শত শত শিক্ষার্থীর শিক্ষা জীবনের ভবিষ্যতের কথা ভেবে বন্ধ করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাই সঠিক সিদ্ধান্ত দেবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড়পর্দায় সৌরভ গাঙ্গুলীর লর্ডস জয়ের গল্প

পরবর্তী

হাঙরের আক্রমণের চেয়েও পাঁচগুণ মারাত্মক সেলফি!

পরবর্তী
সেলফি-মারাত্মক-হাঙরের আক্রমণের চেয়েও পাঁচগুণ মারাত্মক সেলফি!

হাঙরের আক্রমণের চেয়েও পাঁচগুণ মারাত্মক সেলফি!

রাজউককে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই: গণপূর্ত মন্ত্রী

সর্বশেষ

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT