চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
আদালত
A A
সুপ্রিম কোর্ট-নির্বাচন

পৌর মেয়র পদে থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বিএনপির পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পাঁচ প্রার্থীর করা রিটের শুনানি নিয়ে রুল আদেশ দেন।

আদালতে রিটকারিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রিটকারী পাঁচ বিএনপি প্রার্থী হলেন- নীলফামারি- ৪ আসনের আমজাদ হোসেন সরকার, নীলফামারি-৩ এর ফাহিম ফয়সাল চৌধুরী, পঞ্চগড়-১ এর তৌহিদুল ইসলাম, নওগাঁ-৫ এর নাজমুল হক ও দিনাজপুর-৩ এর সৈয়দ জাহাঙ্গীর আলম।

আজকের আদেশের বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন: এই পাঁচ প্রার্থীর সকলেই পৌরসভার মেয়র পদে থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে যাওয়ায় রিটার্নিং অফিসারগণ এই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন। সেই আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করা হয়। কিন্তু সে আপিল নামঞ্জুর করে ইসি। ইসির সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন এবং রিটকারীদের মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতএকাদশ জাতীয় নির্বাচনবিএনপিমনোনয়নপত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT