বড় পর্দায় বহুদিন দেখা না গেলেও সম্প্রতি ‘ড্যান্স প্লাস ফাইভ’ শো’তে দেখা গেছে শাহরুখ খানকে। সেখানে চলমান হিন্দু-মুসলিম বিতর্কে কথা বলেছেন শাহরুখ। জানিয়েছেন পরিবারে ধর্ম বিষয়ক কোনো আলাপ করেন না তিনি।
শাহরুখ মুসলিম, তার স্ত্রী হিন্দু। তাই তিনি সন্তানদের স্কুলের ফর্মের ধর্ম পরিচয়ের যায়গায় ‘ভারতীয়’ লিখেন। কোনো ধর্মের নাম উল্লেখ করেন না।
শাহরুখ বলেছেন, ‘আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, তবে আমি ইসলামিক। ইসলামের ভিত্তিগুলোতে বিশ্বাস রাখি এবং মনে করি যে ইসলাম একটা সুন্দর ধর্ম এবং এর নিয়মকানুনগুলো খুবই ভালো।’
শাহরুখ জানান, সন্তানদের নাম রাখার সময় কোনো ধর্মকে প্রাধান্য দেননি তিনি। তবে তাদের নামের শেষে জুড়ে দেয়া ‘খান’ বাদ দেয়া যায়নি বাবার পরিচয় বলে। কইমই








