চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঁচ বছর টাকা জমিয়ে বাইসাইকেল কিনেছি’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:৪৬ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৭
অন্যান্য
A A
আবদুর রহিম

আবদুর রহিম

পান্থপথ মোড় থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছি। পান্থপথ সিগন্যালে আটকে আছি। সাঁই করে একটা বাইসাইকেল পাশ কেটে চলে গেল। শহুরে জীবনে অতি সাধারণ ঘটনা। কিন্তু যাত্রীর দিকে তাকিয়ে ঘটনা আর সাধারণ মনে হলো না। মুখে বেশির ভাগ পাকা দাঁড়ি। লম্বা পাতলা গড়নের বাইসাইকেল  চালকের বয়স আনুমানিক ষাট বছর। পায়ে কেডস, গায়ে টি–শার্ট, হাতে গ্লাভস, মাথায় হেলমেট। দেখে বোঝা যায় নেশাদার ও পেশাদার সাইকেল রাইডার। তার সাথে কথা বলার জন্য এগিয়ে গেলাম। দেখি ভার্সিটি পড়ুয়া কয়েকটা ছেলে সেলফি তুলছে। পাঁচ মিনিট সময় চেয়ে ফাঁকা জায়গায় দাঁড়ালাম।

তার নাম আবদুর রহিম। বয়স ৬৫। বাবা মুক্তিযুদ্ধের কমান্ডার আবদুর রহমান। থাকেন জিঞ্জিরা। পেশায় গার্মেন্টস ব্যবসায়ী। রেডিমেড পোশাক বিক্রির দোকান আছে।

সাইকেল চালিয়ে কেরানীগঞ্জ থেকে যাচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকায়। হাসপাতালে। রোগী দেখতে। সাইকেল চালিয়ে কেন যাচ্ছেন? আবদুর রহিম বলেন, ‘ছোটবেলা থেকেই আমার বাইসাইকেল ভালো লাগে। বড় হয়ে জেনেছি, সাইক্লিংয়ের মাধ্যমে সুস্থ থাকা যায়। ডায়বেটিস হয় না। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। হার্ট ভালো থাকে। রক্তসঞ্চালন ঠিক থাকে। এছাড়া ঢাকার রাস্তায় যানজটে ঘণ্টার পর ঘণ্টা সময় যায়। বাইসাইকেলে যানজট থাকলেও বাম দিক দিয়ে দ্রুতে চলে যাওয়া যায়। দুর্ঘটনার ঝুঁকি কম।’

Banglabid

আবদুর রহিম জানান, তাকে দেখে অনেক তরুণ অনুপ্রাণিত হয়। অনেকে ছবি তোলেন। যদিও রাস্তায় থামিয়ে ছবি তোলা তার পছন্দ না। তবু তরুণদের অনুপ্রাণিত করতে এই আবদার সহাস্যে মেনে নেন।

আবদুর রহিমের সাইকেলটি জার্মানির TREK ব্রান্ডের। দাম ১ লাখ ২০ হাজার টাকা। এত টাকা দিয়ে সাইকেল কেনার কারণ হিসেবে তিনি বলেন, ‘সাইক্লিং আমার শখ। সেই সাথে সময় বাঁচাচ্ছে। টাকা বাঁচাচ্ছে। দামি সাইকেল চালাতে কষ্ট কম হয়। এছাড়া এইটা আমার খুব পছন্দের। তাই দাম বেশি হলেও কিনেছি। পাঁচ বছর ধরে টাকা জমিয়ে একটা কিনেছি। প্রথম সাইকেল ছিল ১৪ হাজার টাকায় কেনা। ছোটবেলায় কিনেছিলাম।’

কেরানীগঞ্জ থেকে বসুন্ধরা যেতে তার সময় লাগবে দেড় ঘণ্টা। বাসে আরও বেশি সময় লাগে বলে তিনি জানান। কেরানীগঞ্জ সাইক্লিং নামে তাদের একটি গ্রুপ আছে। যেই গ্রুপে সব বয়সের মানুষ আছে। তারা মাঝে মাঝে দল বেঁধে সাইক্লিংয়ে যান। এতে প্রচুর আনন্দ পান। শারীরিক সুস্থতা বজায় থাকে। দীর্ঘদিন কোনো অসুখে ভোগেন নাই আবদুর রহমান। সাইক্লিংয়ের ফলেই তিনি সুস্থ ও ফিট থাকেন বলেই বিশ্বাস করেন। তরুণ ও ছাত্রদের সাইক্লিংয়ের পরামর্শ দেন আবদুর রহিম।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আপেলের বীজ ভয়ংকর

পরবর্তী

উনিশ কুড়ির ‘ভাল্লাগে না’ রোগ

পরবর্তী
উনিশ কুড়ির ‘ভাল্লাগে না’ রোগ

উনিশ কুড়ির ‘ভাল্লাগে না’ রোগ

শ্রদ্ধা কাপুর

টিভি দেখেন না শ্রদ্ধা!

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT