জেমসের ভক্তরা এবার পহেলা বৈশাখে শুনতে পাবেন তার গান। এ ব্যান্ড তারকার ব্যক্তিগত সহকারি রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, জেমস পহেলা বৈশাখে দুটি কনসার্টে অংশ নেবেন। পহেলা বৈশাখে দুপুর সোয়া দুইটায় জেমস গান করবেন রমনা পার্কে এখানে কনসার্টটি আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরপর বিকাল পাঁচটায় জেমস গান করবেন কলাবাগান মাঠে। এই কনসার্টের আয়োজক মোজো।
সম্প্রতি ‘সত্তা’ ছবিতে বাপ্পা মজুমদারের সুরে গান গেয়েছেন জেমস। গানটির শিরোনাম ‘তোর প্রেমেতে’। পর্দায় গানটির সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম। গানটি দারুণ জনপ্রিয় হয়েছে।
‘সত্তা’ ছবিতে জেমসের গান ‘তোর প্রেমেতে’:










