চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পহেলা জানুয়ারি যে দেশে ‘সকলের জন্মদিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
অদ্ভুতুড়ে
A A
নতুন বছরের প্রথম দিন, জানুয়ারি ১, ক্যালেন্ডার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বাসিন্দা ৪৩ বছর বয়সী সামাদ আলাবির জন্মদিন পহেলা জানুয়ারি। শুধু তিনিই নন, একই দিনে তার স্ত্রী, দুই ছেলে ও ৩২ জন বন্ধু ছাড়াও হাজার হাজার আফগানবাসীর জন্মদিন।

বার্তা সংস্থা এএফপি’কে সামাদ আলাবি বলেন: পহেলা জানুয়ারি সকল আফগানবাসীর জন্মদিন বলে মনে হচ্ছে। প্রকৃত তারিখ জানা না থাকায় তারা পরবর্তী সময়ে জন্মদিন হিসেবে পহেলা জানুয়ারিকেই পছন্দ করেছে।

জন্ম সনদ অথবা অফিসিয়াল রেকর্ড না থাকায় বয়স নির্ণয়ের জন্য অনেক আফগান দীর্ঘদিন ধরে মৌসুমি বা ঐতিহাসিক দিনগুলোকে তাদের জন্মদিন বানিয়েছে। কারণ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পাসপোর্ট ও ভিসার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আফগানদের জন্ম তারিখ লিখতে হয়। প্রকৃত জন্ম তারিখ জানা না থাকায় তারা নিজেদের পছন্দমত একটি দিন বেছে নেয়।

ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্যও জন্মদিনের প্রয়োজন হয়। তাই এখন পহেলা জানুয়ারি আফগানদের গণ জন্মদিনে পরিণত হয়েছে। তারা সৌর হিজরি থেকে কোন তারিখকে তাদের জন্মদিন বানাতে চায় না।

এর কারণ ব্যাখ্যা করে সামাদ আলাবি বলেন: ২০১৪ সালে যখন আমি প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন আমার জন্মদিন হিসেবে ড্রপ ডাউন লিস্ট থেকে পহেলা জানুয়ারি তারিখটি বাছাই করা খুবই সহজ ছিল। ওই সময় ইন্টারনেটের গতিও খুব মন্থর ছিল। তাই অন্য কোন তারিখ খুঁজে বের করা কঠিন ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT