চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই ক্ষমতাসীন বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসনের কানকিনারা, কুচবিহারের পুরুলিয়া, তিতাগড়, নিউ টাউন, নারায়ণগড় এবং তুফানগঞ্জে দুই দলের সমর্থকদের মধ্যে অগ্নিকাণ্ড ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এমনকি দুই দলের সংঘর্ষের সময় পুরুলিয়ায় বিজেপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের ঘাটিতে আঘাত হেনেছে বিজেপি। ৪২টি আসনের মধ্যে গত নির্বাচনে যেখানে দুটি আসন পেয়েছিল তারা, এবার তারা দখল করেছে ১৮টি আসন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার ফলাফল ঘোষণার সময় থেকেই কানকিনারায় উত্তেজনার শুরু হয়। বিজেপির সমর্থকদের অভিযোগ, তৃণমূলের সমর্থকরা তাদের ওপর আক্রমণ করে। আর তৃণমূলের অভিযোগ বিজেপি সমর্থকরা অনেক বাড়িতে হামলা চালায়। এসময় ব্যারাকপুর থেকে শতাধিক লোক গ্রেপ্তার হন, যাদের বেশিরভাগই বিজেপির সমর্থক।

পরে শুক্রবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া বিজয়ী প্রার্থী অর্জুন সিংহ হামলার শিকার হওয়াদের দেখতে যান এবং সবাইকে শান্ত থাকতে বলেন।

Reneta

বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বলেন, নির্বাচনের দিন থেকে অর্জুন পুলিশের এবং তৃণমুলের কর্মীদের হামলার শিকার হয়ে আসছেন।

তিনি বলেন, অর্জুন সিংহ’র ওপর আক্রমণ করা হচ্ছে। যদি আরও হামলার ঘটনা ঘটে তবে আমরাও চুপ থাকবো না, তাদের ভাষাতেই জবাব দেয়া হবে।

এ অবস্থায় উত্তেজনাপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যেকোন ধরনের অস্থিতিশীল পরিস্থতির সৃষ্টি যেন না হয় সেজন্য এসব এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা বলেন, গত রাত থেকেই বিজেপির সমর্থকরা এসব এলাকায় বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে। তারা এলাকার শান্তি নষ্ট করছে। এ কারণেই লোকজন হয়তো তাদের নির্বাচিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৃণমূলপশ্চিমবঙ্গবিজেপিভারতসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT