চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের ৯১ সিনেমা হলে শাকিবের ‘চালবাজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ‘চালবাজ’ ছবিটি আজ (২০ এপ্রিল) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। সেখানকার ৯১টি সিনেমা হলে একযোগে চলছে এসকে মুভিজ পরিচালিত এই ছবিটি। এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা জানান, বেছে বেছে দিলাম বলে ৯১ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। নইলে হল সংখ্যা একশো’র বেশি হতো।

এর আগে যৌথ প্রযোজনার ছবি শিকারি ও নবাব পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। ২০১৬ ও ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ঐ সুপারহিট দুই ছবি মুক্তির সময় হল সংখ্যা এতো ছিল না। এবার বেশি হওয়ার কারণ কী?-এমন প্রশ্নে ওপার বাংলার নামী এই প্রযোজক জানান: আগের চেয়ে শাকিবের পরিচিত পশ্চিমবঙ্গে অনেক বেড়েছে। তখন নতুন ছিল বলে এখানে তার চাহিদা কম ছিল। কিন্তু শিকারি, নবাব দুই ছবি ভালো ব্যবসা করায় এখন শাকিব খানের ছবি দর্শকরা দেখতে চায়।

‘চালবাজ’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। শাকিব ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সুপ্রিয়, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। গেল বছর জুন মাসে লন্ডনে ‘চালবাজ’ ছবির শুটিং শুরু হয়। এরপর ভারতের বিভিন্ন লোকেশনে ছবির চিত্রায়ন করা হয়।

‘চালবাজ’ শুরু হয়েছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। কিন্তু বাংলাদেশে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির ও নতুন নীতিমালা তৈরি হওয়ায় ছবিটি পরবর্তীতে পুরোপুরি টাকা লগ্নি করে এসকে মুভিজ। সরে আসে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। শেষে ঠিক হয়, বাংলাদেশের চালবাজ মুক্তি পাবে সাফটা চুক্তির (আমদানি) ভিত্তিতে।

চালবাজবাংলাদেশে ছবিটি আমদানি করছেন গোলাম কিবরিয়া লিপু। জানা গেছে, বাংলাদেশে ২৭ এপ্রিল চাজবাজ মুক্তি পাবে। সেজন্য গতকাল (বৃহস্পতিবার) ছবিটি সেন্সরে জমা পড়েছে। সবকিছু ঠিক থাকলে রবিবার কিংবা সোমবার চালবাজ সেন্সর ছাড়পত্র পেতে যাচ্ছে। এদিকে মুক্তির আগে চালবাজ নিয়ে বাংলাদেশের হল মালিকদের আগ্রহ রয়েছে তুঙ্গে।

খোঁজ নিয়ে জানা গেছে, মিনিমাম গ্যারান্টিতে (এমজি) প্রতিটি সিনেমা হল থেকে সর্বোচ্চ ৬ লাখ টাকা এবং সর্বনিম্ন ১ লাখ টাকা নিচ্ছে বাংলাদেশে ছবিটি আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স এন ইউ ট্রেডার্স’। যেখানে ঈদের সময় ছবির একটি সিনেমা হলে সর্বোচ্চ রেন্টাল থাকে ৪ লাখ টাকা, সেখানে চালবাজ-এর জন্য নেওয়া হচ্ছে সর্বোচ্চ ৬ লাখ টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালবাজলিড বিনোদনশাকিব খানশুভশ্রী
শেয়ারTweetPin4

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT