অর্থনীতি

পশুর হাটে জাল নোট ধরতে ৪৫০ মেশিন

পশুর হাটে জাল নোট ধরতে ৪৫০ মেশিন

কোরবানী উপলক্ষে সারাদেশের পশুর হাটগুলোতে জাল নোট সনাক্ত করতে বুথ বসানো হবে। রাজধানীর ২০টি হাটে ৩৯টি ব্যাংককে জাল নোট সনাক্ত করতে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

রাজধানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৭টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০টি এবং বাইরের তিনটি হাটে এ জাল নোট সনাক্ত করার মেশিন থাকবে।

একই সঙ্গে হাটের কাছে থাকা ব্যংকের শাখাগুলোর ব্যাংকিং সময়সীমাও বাড়ানো হয়েছে।

সারাদেশে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ৪৫০ টি মেশিন সরবরাহ করা হয়েছে। ব্যাংকগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা তাও বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল মনিটর করবে।

এছাড়াও ঈদের ৫ দিন আগে আসল নোট চিনতে নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত নির্দেশনা পত্রিকায় প্রকাশ করবে।

বিষয়:জাল নোটবাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…