চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশুর মতো খাঁচায় রাখা হতো রোহিঙ্গা ও বাংলাদেশীদের

নাসিমুল শুভনাসিমুল শুভ
৬:০৮ পূর্বাহ্ন ২৬, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

উদ্ধার রোহিঙ্গা শরণার্থী ও অভিবাসন আকাঙ্খী বাংলাদেশীদের সাময়িকভাবে পেনাং প্রদেশের সরকারি ভবন-প্রাঙ্গণে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

তবে উর্ধতন এক পুলিশ কর্মকর্তা সম্প্রতি সনাক্ত মানবপাচারকারীদের ২৮টি ক্যাম্প পরিদর্শন করে শিউরে উঠার মতো অমানবিক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। এমনকি অভিবাসন আকাঙ্খী বাংলাদেশী এবং রোহিঙ্গাদের পশুর মতো খাঁচায় আটকে রাখার প্রমাণের কথাও জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে থাইল্যান্ড সীমান্তের কাছে অভিবাসন আকাঙ্খীদের দুর্দশার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানবপাচারকারীদের ২৮টি ক্যাম্প। সেখানেই গত ১১ মে থেকে ২৩ মে’র মধ্যে ১৩৯টি কবরের সন্ধান পায় মালয়েশিয় পুলিশ। কবরগুলোতে দেড়শো’রও বেশি মানুষের মৃতদেহ  রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গণকবরের সন্ধান পাওয়ার পর মালয়েশিয়ার পার্বত্য জঙ্গলে মানবপাচারকারীদের অস্থায়ী ক্যাম্পগুলোর চিত্রও উন্মোচিত হয়েছে বিশ্বের সামনে।

ক্যাম্পগুলোকে পরিত্যক্ত অবস্থায় খুঁজে পেয়েছে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ। ধারণা করা হচ্ছে, মাত্র ২-৩ সপ্তাহ আগেও এই ক্যাম্পগুলোতে রোহিঙ্গা ও বাংলাদেশী অভিবাসন-আকাঙ্খীরা ছিলো।

থাইল্যান্ডে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর দ্রুত পালাতে গিয়ে ক্যাম্পগুলোতে ভারী জিনিসপত্র আর অসুস্থ-মৃতপ্রায় অভিবাসীদেরও ফেলে যায় পাচারকারীরা।

Reneta

সম্প্রতি খুঁজে পাওয়া ২৮ টি ক্যাম্প পরিদর্শন করে সেগুলোর বর্ণনা দিয়েছেন মালয়েশিয় পুলিশের উর্ধতন কর্মকর্তা খালিদ আবু বকর।

খালিদের বর্ণনা অনুযায়ি, কাঁটাতারের বেড়া দেয়া চরম নোংরা ক্যাম্পগুলোতে খাঁচাসহ পাচারকারী-জিম্মিকারীদের ফেলে যাওয়া নানা জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। সাগর পথে নিয়ে আসা অভিবাসন আকাঙ্খীদের এসব খাঁচায় আটকে রেখে পাহারা দেয়া হতো।

ক্যাম্পগুলোতে সর্বনিম্ন ১০ জন থেকে সর্বোচ্চ ৩’শ জন পর্যন্ত মানুষকে জায়গা দেয়া হতো। বাঁশ-কাঠ আর ত্রিপলের তৈরি পরিত্যক্ত ক্যাম্পগুলোতে জ্বালানি, পানির জার, মরিচের বস্তা, কিছু খাবার এবং ওষুধও পাওয়া গেছে।

থাই-মালয়েশিয়া সীমান্ত সংলগ্ন উত্তর মালয়েশিয়া দীর্ঘদিন ধরে মানবপাচারের রুট হিসেবে ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন। উত্তর মালয়েশিয়ার পার্বত্য অঞ্চলেই পাচারকারীদের ৮০ শতাংশ ক্যাম্প রয়েছে বলে জানিয়েছে তারা।

পুলিশ কর্মকর্তা খালিদ জানিয়েছেন, এই ক্যাম্পগুলো কারা চালাতো তা খুঁজে বের করতে মাঠে নেমেছ মালয়েশিয়া প্রশাসন।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT