বিনোদন

পল ওয়াকারকে স্মরণ করলেন ভিন ডিজেল

দুই পুরুষের ছবি, একজনের মাথা খালি, অন্যজনের চুল রয়েছে, তারা একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পুরুষের ছবি, একজনের মাথা খালি, অন্যজনের চুল রয়েছে, তারা একসঙ্গে দাঁড়িয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ছয়টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন পল ওয়াকার ও ভিন ডিজেল। ২০১৩ সালে পল ওয়াকারের চলে যাওয়ার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি হলিউড। আর তাই, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’-মুক্তির আগে ভিন ডিজেল স্মরণ করলেন প্রয়াত সহশিল্পীকে।

ইনস্টাগ্রামে ভিন ডিজেল লিখেছেন, ‘প্রিমিয়ারে যাচ্ছি। আপনার আত্মাও সেখানে থাকবে।’

এমাসের শুরুতে পল ওয়াকারকে নিয়ে ভিন ডিজেল আরেকটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লিখেছিলেন, ‘এফ নাইন মুক্তির আর কয়েক সপ্তাহ বাকি। আশা করছি আপনাকে গর্বিত করতে পারবো। ভালোবাসি সবসময়।’

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি থেকেই ভিন ডিজেল ও পল ওয়াকার কাজ করেছেন একসঙ্গে। ২০১৩ সালে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পল ওয়াকার।

বিষয়:পল ওয়াকার ভিন ডিজেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…