চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলাশ গাছ হয়ে ওই উঁচুতে শহীদ আলতাফ মাহমুদ

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১:১২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

জন্ম ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি। সেই হিসেবে বয়স তার মাত্র তিন বছর ছয় দিন। তিনশ বছর গড় আয়ু যে গাছের, তিন বছর তার কাছে কিছুই না। সেই ‘শিশু’ গাছের মাঝেই যেন বাবার ছায়া দেখতে পান শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন বছর আগে পলাশ গাছটি লাগিয়েছিলেন তিনি। এলাকাটির নাম দেয়া হয় ‘শহীদ আলতাফ মাহমুদ চত্ত্বর’। তখন মোটে তিনটি পাতা ছিল গাছটির গায়ে। আর এখন গাছটি ডালপালা মেলে ছড়িয়ে পড়ছে চারদিকে।

ধীরে ধীরে সবার চোখের সামনে গাছের রূপ নিয়ে আলতাফ মাহমুদ আবার বড় হচ্ছেন বলে মনে করেন শাওন মাহমুদ।

বাবার স্মরণে গাছ কেন? একুশের গানের অমর সুরকারের কন্যা বলেন: বিশেষ ব্যক্তি বা ঘটনার স্মরণে স্মৃতিস্তম্ভ, স্মারক বা স্মৃতিফলক থাকে। একটা সময় দেখলাম, বাবার স্মরণে এমন কোন কিছুই নেই যা দেখে আমার মৃত্যুর পরও পরের প্রজন্ম তাকে মনে রাখতে পারে। কবর বা স্মৃতিফলক তো মানুষ দেখতে পারে। আমার বাবার তো সেটাও নেই।

‘একটা জার্নালে পড়েছিলাম, প্রিয়জন, বিশেষ করে মৃত প্রিয়জনের স্মরণে তারা গাছ লাগায়, বেঞ্চ করে। সেটা পড়েই কেন যেন আমার মনে হলো আমার বাবার নামে একটা দীর্ঘজীবী গাছ লাগাই। গাছ হয়ে বাঁচুক আলতাফ মাহমুদ।’

এ কারণেই খুঁজতে খুঁজতে পলাশ গাছকেই বাবা আলতাফ মাহমুদের স্মারক হিসেবে বেছে নেন শাওন মাহমুদ। একেকটি পলাশ গাছ প্রায় ৩শ’ বছর পর্যন্ত বাঁচে।

বেড়ে উঠছে সেই পলাশ গাছ
Reneta

স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভের বদলে গাছকে হিসেবে বেছে নেয়ার কারণ হিসেবে শাওন বলেন: সে সবের তুলনায় একটি গাছ অনেক বেশি প্রাণবন্ত। গাছের জীবন আছে। সময়ের সাথে সাথে তা বড় হয়, তাতে পরিবর্তন আসে।

‘গাছটিকে সবাই বড় হতে দেখবে। যখন আমি থাকব না, গাছটিতে যখন লাল লাল পলাশ ফুল ফুটবে, তখন দেখে মনে হবে শহীদ মিনার প্রাঙ্গণে আলতাফ মাহমুদ বেড়ে উঠছেন, উনি আছেন আমাদের সঙ্গে।’

সোমবার অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের ধোয়া-মোছা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে বেশ ক’দিন ধরে। বিভিন্ন জায়গায় মাইক লাগানো হচ্ছে। এসব কাজ করতে গিয়েই সম্ভবত পলাশ গাছটির সবচেয়ে উঁচু ডালটি ভেঙ্গে গেছে বলে জানান শাওন।

ক’দিন আগে শহীদ আলতাফ মাহমুদ চত্ত্বরে গিয়ে ভাঙ্গা ডালটি দেখে বেশ মন খারাপ করেন তিনি।

ফেসবুকে একটি পোস্টে দুঃখ করে শাওন মাহমুদ লিখেন, ‘হঠাৎ চোখে পড়ল গাছটার সবচেয়ে উঁচু নতুন ডালটা ভেঙ্গে নেতিয়ে আছে একদিকে। মনে হয়েছিল কেউ বাবার ঘাড় ভেঙ্গে ফেলেছে। টিপু যথারীতি সান্ত্বনার সুরে বলে উঠল, কাজ করছে ওরা, হয়তো মইয়ের আঘাতে এমন হয়েছে, আবার ডাল বের হবে, মন খারাপ করতে নেই।’

গাছটির দু’বছর বয়সে তোলা ছবি

মন খারাপ করলেও সেটাকে শুধু দুর্ঘটনা উল্লেখ করে শাওন মাহমুদ বলেন, গাছটির প্রতি আশপাশের মানুষের একটা মায়া তৈরি হয়েছে।

‘গাছটি লাগানোর সময়ই উপস্থিত সাংবাদিকসহ অন্যরা আশপাশের মানুষকে বুঝিয়ে এসেছিলেন, এটি শুধু একটি গাছ নয়। এটি ভিন্ন কিছু। সেই প্রথম থেকেই এলাকার লোকেরা গাছটির অনেক যত্ন করেছেন। পানি দিয়েছেন। এবং আশ্চর্য হলেও সত্যি, গত তিন বছরে গাছটির একটা জিনিসও জায়গা থেকে সরেনি।’

ফেসবুকের ইনবক্সে ফেব্রুয়ারি ছাড়াও অন্যান্য সময়ে অনেক ছবি আর মেসেজ পান শাওন মাহমুদ। বলেন, ‘অনেকেই জানান, আমি গাছটায় পানি দিয়ে এসেছি, সেখানে বসে ছিলাম। প্রথম দিকে যাওয়া-আসার পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গাছটায় নিয়মিত পানি দিতেন। এখনো অনেকে জানে না গাছটা সম্পর্কে। ওভাবে প্রচার হয়নি আলতাফ মাহমুদ চত্ত্বরের কথা। মাত্র তিনটা বছরই তো হয়েছে। ধীরে ধীরে আরও অনেক মানুষ এটা সম্পর্কে জানবে।’

শহীদ সুরকার আলতাফ মাহমুদ

শাওনের স্বপ্ন – এক সময় পলাশ গাছটা অনেক বড় হবে। অনেক মানুষ তার নিচে এসে বসে গল্প করবে। ছোট ছোট বাচ্চারা পলাশ ফুল ফোটা দেখবে, আর জানবে কিংবদন্তী সুরকার আলতাফ মাহমুদ সম্পর্কে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির অমর সুরকার আলতাফ মাহমুদ মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর অন্যতম আশ্রয় হয়েছিলেন। গেরিলাদের অস্ত্রভাণ্ডারও নিজের বাসায় লুকিয়ে রাখতেন তিনি। গানের সুর করে পাঠাতেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। একাত্তরের আগস্ট মাসের শেষদিকে ঢাকার গেরিলা যোদ্ধাদের সঙ্গে তাকেও ধরে নিয়ে পাকিস্তানী বাহিনী। তাদের চরম নির্যাতনে শহীদ হন তিনি। কিন্তু, তার মরদেহও পায়নি আলতাফ মাহমুদের পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলতাফ মাহমুদশাওন মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT