চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটন মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন,পর্যটনের মাধ্যমে মানুষে-মানুষে সম্প্রীতির মেলবন্ধন রচিত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হয়।

তিনি বলেন, সর্বসাধারণের নিকট স্বল্পমূল্যে পর্যটন সেবা পৌঁছে দিতে অবকাঠামো উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি ভ্রমণ ও আবাসনসহ অন্যান্য ব্যয় হ্রাসের ব্যবস্থা নিতে হবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি এ কথা বলেন।

‘বিশ্ব পর্যটন সংস্থা ঘোষিত ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৬’ বাংলাদেশে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ বছরের প্রতিপাদ্য ‘সকলের জন্য পর্যটন:সার্বজনীন পর্যটনের অভিগম্যতা’ অত্যন্ত যথার্থ হয়েছে বলে ‘আমি মনে করি’।

তিনি বলেন, এবারের প্রতিপাদ্যে পর্যটন কর্মকাণ্ডে নারী, পুরুষ, বয়স্ক, যুবা, শিশু, সচ্ছল, অসচ্ছল, প্রতিবন্ধী সকল শ্রেণির মানুষের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আবদুল হামিদ বলেন, ভ্রমণের মাধ্যমে মানুষ একে অপরকে জানতে চেষ্টা করে। পৃথিবীর রং, রূপ,সৌন্দর্য উপভোগ করে।

পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অফুরন্ত পর্যটন আকর্ষণসমূহকে দেশি-বিদেশি পর্যটকদের নিকট তুলে ধরার প্রয়াসে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সচ্ছল, অসচ্ছল, বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী সকলের ভ্রমণ সহজসাধ্য করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন,তরুণ ও যুবাদের জন্য স্বল্প খরচে বিভিন্ন অ্যাডভেঞ্চারধর্মী সেবা ও নিরাপদ ভ্রমণের ব্যবস্থা নিতে হবে।

আবদুল হামিদ বলেন, সকলের জন্য পর্যটন বাস্তাবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে পর্যটন শিল্পে সকলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হবে বলে তিনি মনে করেন।

রাষ্ট্রপতি এই কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পর্যটন পিয়াসু সকলকে আহ্বান জানান এবং ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৬’র সফলতা কামনা করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক মাশরাফি

পরবর্তী

গুহায় ৪০০ কেজি ওজনের অ্যানাকোন্ডা (ভিডিও)

পরবর্তী

গুহায় ৪০০ কেজি ওজনের অ্যানাকোন্ডা (ভিডিও)

পর্যটনে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT