চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটনের বিকাশে আমরা কি সঠিক পথে আছি

আব্দুল্লাহ আল সাফি আব্দুল্লাহ আল সাফি
৯:২৪ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৬
মতামত
A A

সিলেটের বিছানাকান্দি ও রাতারগুল ঘুরে এসে ফেসবুকে ছবি পোস্ট করেছিল সিলেটের একদল ভ্রমণপ্রেমী তরুণ। এই জায়গাটা কোথায়? কীভাবে যেতে হয়? ইত্যাদি প্রশ্নের জবাব দিতে দিতে ওই তরুণদের হিমসিম খেতে হয়। তারপর তাদের আরও বন্ধুরা সেখানে ঘুরতে যায়, আবার ছবি দেয় ফেসবুকে। আবার আরেকদল তরুণ ঢাকার খুব কাছে থাকা পদ্মাপাড়ের মৈনটঘাট ঘুরে এসে সেখানকার ভিডিও ইউটিউবে প্রকাশের পর থেকেই ভিড় বাড়তে থাকে ওই এলাকায়।

বিভিন্ন ব্লগে ভ্রমণ অভিজ্ঞতার লেখা প্রকাশিত হওয়ার পাশাপাশি মূলধারার গণমাধ্যমে প্রকাশিত ফিচারে সারাদেশের মানুষের আকর্ষণে পরিণত হচ্ছে ওইসব জায়গা।

দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার ঝর্ণা, দর্শনীয় স্থান ও ঐতিহাসিক বিভিন্ন পর্যটন স্পট আবিস্কার, প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সামাজিক মাধ্যম ও দেশের ভ্রমণপ্রেমী তরুণসমাজ। সামাজিক মাধ্যম ফেসবুক-টুইটার-ইউটিউব ও আন্তজার্তিক ট্রাভেল-রেটিং সাইটগুলোতে দেশের তরুণসমাজ ও সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের কার্যকর প্রচারে ‘বাংলাদেশ’ হয়ে উঠছে আকর্ষণীয় পর্যটন লক্ষ্য হিসেবে। 
(বিছানাকান্দির ছবিটি তুলেছেন একুশ তাপাদার, এই ছবিটিই বিছানাকান্দিকে প্রথম দেশবাসীর কাছে বিশেষভাবে পরিচয় করিয়ে দিয়েছিল)

আগে কক্সবাজার-সুন্দরবন-জাফলংসহ গুটিকয়েক স্পট থাকলেও বর্তমানে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে অনেক আকর্ষণীয় স্পট। প্রচলিত স্পটগুলো ছাড়াও রাঙ্গামাটি-বান্দরবান-খাগড়াছড়ির বিভিন্ন ঝর্ণা, সিলেটের রাতারগুল-বিছানাকান্দি, সুমানগঞ্জের টাঙ্গুয়ার হাওড়, রাঙামাটির সাজেক ভ্যালি, বান্দরবানের বগা লেক, নীলগিরি, ঢাকার দোহারের পদ্মার পাড় ও মৈনটঘাট, বরিশালের ভ্রাম্যমাণ ফলের বাজার, চাঁপাইনবাবগঞ্জের আম বাগান ও আড়ৎ এবং সুন্দরবনের পাশে নিঝুম দ্বীপসহ নানা স্পটকে নিজেদের ভ্রমণ পছন্দের তালিকায় রাখছেন পর্যটকেরা। আসলে দেশের গ্রামগুলোর ধানক্ষেত ও বয়ে চলা প্রতিটি নদীও অনেক আকর্ষণীয়।

বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক সম্পদ হিসেবে সাধারণত বনজ সম্পদ, মাছ, প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদকে হিসেব করা হলেও বর্তমানে পর্যটন শিল্পকেও রাখা হচ্ছে অন্যতম প্রধান শিল্প হিসেবে। এই শিল্পের বিকাশে প্রতি বছর শত কোটি টাকার বেশী বরাদ্দ রেখে যাচ্ছে সরকার। অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, প্রচার-পৃষ্ঠপোষকতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে এ খাত। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ চোখে পড়ার মতো। দেশী-বিদেশী পর্যটক আকর্ষণে সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে পর্যটন খাত থেকে আয় হয়েছে ৪৪ হাজার ৪৬৬ দশমিক ৫৭ মিলিয়ন টাকা, বা ৪ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা (পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্য থেকে)।

প্রতিবন্ধকতা ও প্রতিকূল পরিস্থিতিও মোকাবেলা করতে হচ্ছে এই অসীম সম্ভাবনার পর্যটন খাতকে। রাজনৈতিক অস্থিরতা, তথাকথিত নিরাপত্তাহীনতা, পরিবেশ বিপর্যয় ও বর্তমানে বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড ক্ষতি করছে এই খাতের বিকাশকে।  টানা হরতাল-অবরোধসহ সাম্প্রতিক সময়ে গুলশানে আলোচিত জঙ্গি হামলার পরে বিদেশী পর্যটকেরা কিছুটা অনিরাপদবোধ করতে থাকে। তবে থেমে নেই স্থানীয় পর্যটকদের পদচারণা। সপ্তাহের শেষের দিনসহ বিভিন্ন ছুটিতে নিজেদের পছন্দের স্থানে ছুটে যাচ্ছে পর্যটকেরা। ভ্রমণের ছবি পোষ্ট করে যাচ্ছে ফেসবুকসহ বিভিন্ন আন্তর্জাতিক ট্রাভেল ব্লগে। ফেসবুকে পোষ্ট করা ছবি, ইউটিউবের ভিডিও আর ট্রাভেল রেটিংয়ের টানে পরিস্থিতি যাই হোক দর্শনীয় স্থানগুলো ভ্রমণে আসছে বিদেশীরা। ট্যুরিস্ট পুলিশসহ পর্যটকদের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে নেওয়া ব্যবস্থা সহায়ক হচ্ছে এ খাতের জন্য।

Reneta

বিদেশী পর্যটক আকর্ষণ ও দেশের পর্যটন শিল্প বিকাশে সরকার ২০১৬ সালকে ‘পর্যটন বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। তবে বিদেশী পর্যটকরা ভ্রমণে আসার আগে যেসব বিষয় খেয়াল করে, তার দিকে সরকারের বিশেষ মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন পর্যটনখাত সংশ্লিষ্টরা।

সীমিত ভৌগলিক সীমারেখার মধ্যে অবস্থিত আমাদের পর্যটন স্পটগুলোর পরিবেশ রক্ষা, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে দেশের পর্যটনখাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া সম্ভব। পর্যটন স্পটগুলোতে গিয়ে পরিবেশসম্মত আচরণ না করা ও বিভিন্ন স্পটে অতিভ্রমণ অনেকসময় পর্যটনখাতের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। সেন্টমার্টিন, সুন্দরবন, নিঝুম দ্বীপসহ অনেক স্পট অতিভ্রমণের জন্য তাদের প্রাকৃতিক সৌন্দর্য্য ও ঐতিহ্য হারাচ্ছে।

প্লাষ্টিকের ব্যাগ, সাবান, তেল ব্যবহার ও শব্দদূষণ ক্ষতি করছে পর্যটন স্পটগুলোর। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে সাবান মেখে গোসল করা, সুন্দরবনের সুন্দরী গাছের নীচে এনার্জি ড্রিংকসের খালি বোতল, সেন্ট মার্টিনে পটেটো চিপসের প্যাকেট, জাফলংয়ের পাথরের পাশে পাতলা প্লাষ্টিক মোড়ানো বিরিয়ানির খালি প্যাকেট দেখতে পাওয়াটা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পর্যটন নির্ভর দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও মালদ্বীপ যেভাবে পর্যটক আকর্ষণ করতে পারছে, আমরা তা করতে পারছি না। পর্যটন স্পটগুলোর মান ধরে রাখতে ভারত মহাসাগরের পাশে পূর্ব আফ্রিকার দেশ ‘সিশেল’ ও আমাদের কাছের দেশ ‘মালদ্বীপ’ এর উদাহরণ টানা যেতে পারে।

পূর্ব আফ্রিকার দেশ ‘সিশেল’ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের মতো কোরাল আর সামুদ্রিক দ্বীপের সম্মিলনে চমৎকার পর্যটন এলাকা। তাদের দেশের আয়ের সিংহভাগ আসে বিদেশী পর্যটকদের কাছ থেকে। হানিমুন ট্যুরসহ নানা আকর্ষনীয় স্থানে নিরিবিলি সময় কাটানোর জন্য বেশ পরিচিতি লাভ করেছে সিশেল।
সিশেলের মনোরম দৃশ্যপট

পরিচিতি লাভ করার সঙ্গে সঙ্গে অতিভ্রমণ আর পরিবেশের জন্য ক্ষতিকর বাণিজ্যিক বিভিন্ন পণ্যের কারণে সিশেলের স্পটগুলো হুমকির মুখে পড়ে। এরপর সিশেলের পর্যটন মন্ত্রণালয় সরকারি নির্দেশনা দিয়ে সেসব এলাকায় প্লাষ্টিক পণ্য, সাবান ও তৈলাক্ত পণ্যাদি নিষিদ্ধ করে। সহজ ও সুলভ হওয়ার কারণে যেসব এলাকা অতিভ্রমণের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছিলো, সেসব এলাকা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে এসে অর্থনৈতিক ও পরিবেশ বিষয়ক বিভিন্ন বিধিনিষেধ জারি করে। পরিবর্তনের সুফল পেতে শুরু করে সিশেল, ধীরে ধীরে সিশেলের পর্যটন কেন্দ্রগুলো হয়ে ওঠে আরো আকর্ষণীয়।

প্রায় একই ধরণের অবস্থা মালদ্বীপে। সেখানে স্থানীয় পর্যটক ও বিদেশী পর্যটকের জন্য রয়েছে আলাদা আলাদা জোন। বিদেশী পর্যটকদের জন্য মান, দাম ও সুনির্দিষ্ট নিয়ম করে সাজানো পর্যটন এলাকা। বিদেশী পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও ব্যক্তিগত সুবিধার কারণে স্থানীয়দের কিছু এলাকায় প্রবেশ করায় রয়েছে কিছু নিষেধাজ্ঞা। প্রথমে কিছুটা প্রতিরোধ-সমালোচনার মুখে পড়লেও বৃহত্তর পরিবেশ ও অর্থনৈতিক স্বার্থে সেসব মেনে নিয়েছে মালদ্বীপের সাধারণ জনগণ। পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রেও রয়েছে নানা নিয়ম।
মালদ্বীপের বিশেষায়িত একটি পর্যটন কেন্দ্র

সরকারি উদ্যোগ-পদক্ষেপের পাশাপাশি বাংলাদেশের উদীয়মান এই পর্যটন খাতের বিকাশে দেশের বেসরকারি খাত ও সাধারণ পর্যটকেরা সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে যে ভূমিকা রেখে চলেছে, তা যথেষ্ট কৃতিত্বের দাবীদার। পর্যটন স্পটগুলোতে পরিবেশ রক্ষাসহ পর্যটন স্পটগুলোকে ইতিবাচকভাবে তুলে ধরে এই খাতকে আকর্ষণে সবাইকে সোচ্চার-সচেতন হতে হবে।

পর্যটন সহায়ক পরিবেশ, অবকাঠামো, প্রচার ও নিরাপত্তা নিশ্চিত হলে দেশের পর্যটন শিল্প অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ার পাশাপাশি দেশের শিল্প-সংস্কৃতি ও প্রাণবৈচিত্রের বিকাশে সহায়ক হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT