চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটকদের জন্য প্রস্তুত কক্সবাজার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৩৫ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য
A A

কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটক শূন্য। তবে ঈদুল আজহার ছুটিতে ব্যাপক সংখ্যক পর্যটক আসবে এমনটাই আশা নিয়ে সকল প্রস্তুতি শেষ করেছে ব্যবসায়ীরা। এ উপলক্ষ্যে দিচ্ছে বিশেষ সুবিধা ও প্যাকেজ। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের সব পর্যটন স্পটগুলো। আর পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে পুলিশও।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে সূর্যাস্ত, সমুদ্র স্নান পর্যটকদের বিশেষ আকর্ষণ। এই সৈকতে ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। তাই পর্যটকদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল রিসোর্টগুলো সাজছে নতুন সাজে। সেই সাথে সাজছে পর্যটন স্পটগুলোও।

পর্যটন শহর কক্সবাজারে অর্ধ-শতাধিক তারকামানের হোটেল, ছোট-বড় দেড় শতাধিক হোটেল মোটেল ও দুই শতাধিক গেস্ট হাউজ, কটেজ ও রিসোর্ট রয়েছে। আর বার্মিজ মার্কেট রয়েছে ১২টি। এসব প্রস্তুত রয়েছে আগতদের সেবা দিতে।

পর্যটকদের নানান সুযোগ-সুবিধা দিতে যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।

পর্যটকদের কাছে ঈদের ছুটিকে আরো আনন্দময় করে তুলতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানালেন হোটেল মালিক সমিতির সহ সভাপতি সাখাওয়াত হোসাইন। তিনি বলেন, কক্সবাজারের সব হোটেল পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। অনেক হোটেল বিশেষ ছাড়সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে ও জানান তিনি।

Reneta

তরুণ পর্যটন ব্যবসায়ী এম সায়েম ডালিম জানান, পর্যটকদের জন্য হিমছড়ি, ইনানী, দরিয়া নগর ও সেন্টমার্টিনসহ সব পর্যটন স্পটগুলো প্রস্তুত রয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান ঈদের আগে ও পরে পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা সহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT