বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ দিয়ে যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে পর্দা উঠল ৭ জাতির বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। সাফ মিশনে ব্যর্থতার পর নতুন বছরে এটাই বাংলাদেশ জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।
গত বছর এই মাঠেই লংকানদের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেয় লাল সবুজরা। সেবার ম্যাচটি ড্র হলেও আজ জয়ের জন্যই লড়ছে মামুনুলের দল।
৮-২০ জানুয়ারি পর্যন্ত চলবে আট দলের ফুটবল যুদ্ধ। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘এ’তে। এ গ্রুপের অন্যান্য প্রতিপক্ষ- মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল।
গত আসরের শিরোপা জয় করেছিল মালয়েশিয়া। বাংলাদেশ ওঠেছিলো ফাইনালে।
তবে এবার গ্রুপ পর্বের শুরুতেই দুই দলের লড়াই আলাদা রোমাঞ্চ ছড়াবে। গ্রুপ ‘বি’তে খেলবে কম্বোডিয়া, বাহরাইন, মালদ্বীপ ও বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।
১১ জানুয়ারি পর্যন্ত যশোরে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী ম্যাচগুলো ১২ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে।
১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। ১৭ ও ১৮ জানুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ২০ জানুয়ারি।







