চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার রসিকদের কানেও রসিকতা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১:৩৭ অপরাহ্ণ ২২, মে ২০১৭
বিনোদন
A A
‘দ্য মাইরোউইৎস স্টোরিজ’ ছবির শিল্পী ও কলাকুশলীরা

‘দ্য মাইরোউইৎস স্টোরিজ’ ছবির শিল্পী ও কলাকুশলীরা

বড় পর্দায় বেন স্টিলার ও অ্যাডাম স্যান্ডলারের রসিকতা দেখে না হেসে পারা যায় না। এই দুই তারকা যে পর্দার বাইরেও পর্দার মতোই রসিক, তা প্রমাণ করলেন কান উৎসবে। পালে দো ফেস্টিভ্যাল ভবনের সংবাদ সম্মেলন কক্ষে প্রশ্নোত্তর পর্বে তাদের রসিকতা উপভোগ করেছে উপস্থিত সবাই।

হলিউডের এই দুই তারকাকে সামনে পেয়ে মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা। বেন স্টিলার ও অ্যাডাম স্যান্ডলার এবার কানে উপস্থিত হয়েছেন নতুন ছবি ‘দ্য মাইরোউইৎস স্টোরিজ’ নিয়ে। কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ছবিটি। ১৯৯৬ সালে ‘হ্যাপি গিলমোর’ ছবিতে অভিনয়ের ২০ বছর পর আবার একসঙ্গে দেখা যাবে তাদের।

পারিবারিক বন্ধন নিয়ে তৈরি ‘দ্য মাইরোউইৎস স্টোরিজ’ কমেডি ড্রামা ছবি। ছবিতে দেখানো হয়েছে, ভাইবোনরা বৃদ্ধ বাবার শৈল্পিক কাজ উদযাপন করতে ঝগড়া ভুলে দূর-দূরান্ত থেকে এসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একত্রিত হন।

Banglabid

সংবাদ সম্মেলনে আরও ছিলেন আশির দশকে দু’বার অস্কারজয়ী ৭৯ বছর বয়সী অভিনেতা ডাস্টিন হফম্যান। তিনি ছবিটিতে আছেন বাবার ভূমিকায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী এমা থম্পসন এবং ছবির পরিচালক বাউমবাক।

২১ মে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ‘দ্য মাইরোউইৎস স্টোরিজ’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যায় এবং দর্শকরা ছবি শেষে দাঁড়িয়ে সম্মান জানান। একই সময় সাল দুবুসিতেও দেখা গেছে কমেডি ড্রামা এই ছবিটি। এরপর সন্ধ্যা ৭টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের এবং রাত ৮টায় অলিম্পিয়া ওয়ানে প্রদর্শিত হয় ‘দ্য মাইরোউইৎস স্টোরিস’ ছবিটি। হলিউড রিপোর্টার।

বেন স্টিলার ও অ্যাডাম স্যান্ডলার এবার কানে উপস্থিত হয়েছেন নতুন ছবি ‘দ্য মাইরোউইৎস স্টোরিজ’ নিয়ে। মাঝে ডাস্টিন হফম্যান
ছবিতে দেখানো হয়েছে, ভাইবোনরা বৃদ্ধ বাবার শৈল্পিক কাজ উদযাপন করতে ঝগড়া ভুলে দূর-দূরান্ত থেকে এসে নিউইয়র্কে একত্রিত হন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থের উৎস বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

ভুল চিকিৎসায় ঢাবি ছাত্রীর মৃত্যু: আত্মসমর্পণের পর জামিনে ৮ চিকিৎসক

পরবর্তী

ভুল চিকিৎসায় ঢাবি ছাত্রীর মৃত্যু: আত্মসমর্পণের পর জামিনে ৮ চিকিৎসক

পরীমনি

পরীমনির বাহাদুরি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT