চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীর বর তারিক আনাম, ‘অ্যাকশন’ বলার অপেক্ষায় চয়নিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ন ১২, জুন ২০২১
বিনোদন
A A

দেশীয় টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় এবং দক্ষ নির্মাতা চয়নিকা চৌধুরী। গেল বছর মুক্তি পেয়েছে তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। আর এবার এই নির্মাতা প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন ওটিটিতে!

এরইমধ্যে ঘোষণা দিয়েছেন, নিজের প্রথম ওয়েব ফিল্মের নাম। ‘অন্তরালে’। আর এটিতে মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম।

এমন কাস্টিং দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন, তবে কি আরো একটি অসম প্রেমের গল্প দেখতে চলেছে বাঙালি দর্শক? চয়নিকা অবশ্য সাথে সাথে পরিস্কার করেছেন। জানিয়েছেন, ‘না, এটা অসম প্রেমের গল্প নয়। বরং এই ওয়েব ফিল্মে পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনামকে!’

প্রথম ওয়েব ফিল্মটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে ‘বিশ্বসুন্দরী’ খ্যাত এই নির্মাতা জানান, ‘অন্তরালের গল্প চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে হাতে স্ক্রিপ্ট পাবো। সব ঠিক ঠাক থাকলে এ মাসের শেষ দিকেই শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা আছে।’

তারিক আনাম ও পরীমনিকে কাস্টিং নিয়ে জানতে চাইলে চয়নিকা জানান, এটা গল্পের ডিমান্ড। আমরা এমন একটি গল্পই ওয়েবে দেখানোর জন্য বেছে নিয়েছি।

এরআগে নিজের প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’তেও পরীমনিকে নিয়ে কাজ করেন চয়নিকা

নির্মাণের আগেই গল্প সম্পর্কে কোনো ধারণা দিতে নারাজ চয়নিকা। তবে এটুকু বললেন, ‘আমাদের প্রায় অনেকের দাম্পত্য জীবনে একটা মার্ডার হয়। যে মার্ডারটা ছুরি বা চাকু দিয়ে নয়; সেটা হয় সম্পর্কের মার্ডার। কোনো রক্তপাত দেখে কেউ বটে, কিন্তু হৃদয়ে যার রক্তক্ষরণ হয়। তেমন একটি গল্পই আশা করি আমরা দেখাতে পারবো।’

Reneta

চয়নিকা বলেন, ‘গল্পটি তারিক আনাম ও পরীমনিরও পছন্দ হয়েছে। তাদেরকে যে এই ওয়েব ফিল্মে পেয়েছি, এটা আমার জন্য দারুণ স্বস্তির।’

তারিক আনাম ও পরীমনি ছাড়াও এই ওয়েব ফিল্মে আরো একজন প্রধান পুরুষ চরিত্রে কাস্টিং চমক আছে। দুদিন পর তাদের নাম ঘোষণা করবেন বলে জানান চয়নিকা। ওয়েব ফিল্মটি প্রযোজনা করছেন কাজী রিটন।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাকশনওয়েব ফিল্মচয়নিকাতারিক আনামনাটকপরীপরীমনিবিশ্বসুন্দরীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT