চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমনির ৫টি সহ এফডিসিতে ৭ গরু কোরবানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২০
বিনোদন
A A

কয়েক বছর ধরে চলচ্চিত্রের অনেক এক্সট্রা শিল্পী, টেকনিশিয়ানদের হাতে কাজ নেই। এরমধ্যেই চলতি বছর করোনাভাইরাসের প্রকোপ। এ বছর তুলনামূলক অস্বচ্ছল শিল্পীরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের প্রত্যেকের সঙ্গে কোরবানির আনন্দ ভাগাভাগি করতে বরাবরের মতো এগিয়ে এলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজন।

তারা হলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী, নিপুণ এবং পরীমনি। এরমধ্যে চিত্রনায়িকা পরীমনি একাই দিয়েছেন পাঁচটি গরু কোরবানি।

এফডিসির ৯ নম্বর ফ্লোরের সামনে পরীমনি গরু কোরবানি দিয়েছেন। ওমর সানী-মৌসুমী এবং নিপুণ মিলে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সামনে গরু কোরবানি দেন।

সকালে এফডিসি ঘুরে কোরবানির তদারকি করে গেছেন ওমর সানী। তখন তিনি বলেন, আমাদের চলচ্চিত্রকর্মীদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা কোরবানি দিতে পারবেন না। করোনার প্রকোপে ঈদের দিন মাংস কিনে খাওয়ার সামর্থ্যও হারিয়েছেন অনেকে। তাদের কথা চিন্তা করে আমরা এফডিসিতে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সঙ্গে এক হয়ে সহযোগিতা করেছেন ফরিদুর রেজা সাগর।

মৌসুমী বলেন, ‘আমি যে পরিবারের সদস্য, সে পরিবারের অস্বচ্ছলদের জন্যই এ কোরবানি। আর যেহেতু তাঁরা আমার পরিবারের সদস্য, তাই পরিবারের সদস্য হিসেবে মাংসটুকু নিয়ে যাবেন। এই সদস্যদের মধ্যে একটি পরিবারও যদি নিজের সন্তানের মুখে হাসি ফোটাতে পারেন, তবেই আমার কোরবানি সার্থক হবে।’

করোনার শুরু থেকে নানাভাবে চলচ্চিত্রের অসচ্ছল মানুষদের সাহায্য করেছেন নিপুণ। এবারই প্রথম তিনি কোরবানি দিচ্ছেন এফডিসিতে। বিকেলে মাংস বিতরণের সময় বললেন, শিল্পীরা অস্বচ্ছল হলেও নিজের সম্মান বাঁচাতে কারো কাছে হাত পাততে পারেন না। অনেকে নিভৃতে ফেলেন চোখের জল। শিল্পীর আত্মসম্মান আর অভিনয়প্রেমই সম্বল। বাইরে হাত পাততে লজ্জা পেলেও তারা কিন্তু এফডিসি থেকে কিছু গ্রহণ করতে লজ্জা পান না। কারণ এটি তাদের আরেক পরিবার। আমরা পরিবারের সচ্ছল সন্তান। যে কারণে অনেকটা অধিকার নিয়েই তারা মাংস সংগ্রহ করেন। তাদের কথা চিন্তা করেই এ বছর বিএফডিসিতে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে ২০১৬ সাল থেকে নিয়মিত এফিডিসিতে গরু কোরবানি করেন পরীমনি। গেল বছরেও চারটি গরু কোরবানি করেন তিনি। এবার সার্বিক দিক বিবেচনা করে ৫টি গরু কোরবানির সিদ্ধান্ত নেন তিনি। বিকেলে নিজে উপস্থিত হয়ে সিনেমার শিল্পী ও টেকনিশিয়ানদের হাতে মাংস তুলে দেন তিনি।

ট্যাগ: ওমর সানীকোরবানিনিপুণপরীমনিফরিদুর রেজা সাগরমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে যতো আয়োজন

পরবর্তী

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৬০

পরবর্তী

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৬০

তাঁকে মুছে ফেলা যাবে না

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT