চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমনিকে অপহরণের চেষ্টা, ৩ জন অাটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৫৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৬
বিনোদন
A A

কক্সবাজারে একটি শুটিং চলাকালে ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। সেসময় পরীমনিকে বাঁচাতে গিয়ে শুটিং ইউনিটের এক নারী সদস্যসহ তিনজন আহতও হয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলো- জাজ মাল্টিমিডিয়া সংস্থার ‘রক্ত’ চলচিত্র শুটিংদলের সদস্য সুমি ও রফিকসহ ৩ জন।

আটককৃতরা হলো- কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মৌলভীপাড়ার হামিদুল হক
হামিদ (২৪), রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি মুসলিমাবাদ এলাকার কাউসার আলমগীর
আরাফাত (২৭) ও কোলাপাড়া টুলাটুলি এলাকার সজীব ভুইয়া সেলিম (২৭)।

জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমার শুটিং চলছিল মিঠাছড়ির অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে। সেখানে বিশাল করে মেলার একটি সেট তৈরি করা হয়েছিল। দিনব্যাপী চলে টানা শুটিং কিন্তু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শুটিংয়ের শেষ পর্যায়ে একদল দুর্বৃত্ত অতর্কিতে হানা দেয়। এ সময় নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছিল বলে জানা যায়।

তবে অপহরণ চেষ্টার কথা অস্বীকার করে উজ্জ্বল জানান, হামলার পুর্বে শুটিং শেষ করে চলে যান পরিমণি। পরিমণি নিরাপদেই আছেন।

Reneta

জাজ মাল্টিমিডিয়া সংস্থার ম্যানেজার মোহাম্মদ উজ্জ্বল জানান, ‘রক্ত’ চলচিত্র নিয়ে জাজ মাল্টিমিডিয়া সংস্থার শুটিং চলছিল ইন্টারন্যাশনাল এমিউজম্যান্ট ক্লাবে। এ সময় শুটিং দলের ২৪৫ জন কলাকুশলী  ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুটিং শেষ হওয়ার মুহুর্তে ৬/৭ জন দুস্কৃতিকারী শুটিংএ বাঁধা দেন। এক পর্যায়ে শুটিংদলের উপর হামলা চালায় তারা। হামলায় ও শুটিংদলের লোকজন ছুটাছুটি করলে ৩ জন আহত হন। আহতদের দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত কক্সবাজার মা ও শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, ইন্টারন্যাশনাল এমিউজম্যান্ট ক্লাবে চলচিত্রের শুটিংএ দুস্কৃতিকারীদের হামলায় বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাটি শুনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। চলচিত্র শুটিং এর কাজে হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শুক্রবার সকাল থেকেই ওই শুটিং স্পটের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডপরীমনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT