চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষায় খারাপ করা মানে কিছুই শেষ নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবছর প্রাথমিক সমাপনী থেকে শুরু করে এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় ফলাফল প্রকাশের পরে উচ্ছ্বাসের খবরের সঙ্গে মনখারাপ করা খবরও প্রকাশ পায়। জিপিএ-৫ এর দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ে নয়তো অকৃতকার্য হয়ে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে। কয়েক বছর ধরে বিষয়গুলো নিয়ে নানা আলোচনা চলছে। সম্প্রতি চ্যানেল আইয়ে প্রচারিত এক প্রতিবেদনে এই বিষয়ের কারণ ও প্রতিকার সন্ধান করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, মনোরোগ বিশেষজ্ঞসহ শিক্ষামন্ত্রীর বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে বিষয়টি। পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় অভিভাবক ও সমাজকে দায়ী করেছেন শিক্ষকরা। মনোরোগ বিশেষজ্ঞরাও অভিভাবকের সঙ্গে সঙ্গে শিক্ষার প্রচলিত পদ্ধতি ও মূল্যায়নকে দায়ী করেছেন। আর শিক্ষামন্ত্রী খারাপ ফলাফল বা ফেল করা শিক্ষার্থীদের দিকে নজর রাখাসহ তাদের উৎসাহ দিতে পরামর্শ দিয়েছেন। সবাই খুব সহজে বিষয়টি সর্ম্পকে তাদের মত প্রকাশ করে সমাধান দিলেও, বিষয়টি কি আসলেই এত সহজ? যুগ যুগ ধরে পরীক্ষায় পাশ-ফেল করার স্বাভাবিক ধারা চলে আসছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই যেকোন মূল্য ভাল ফল করতে হবে নয়তো অবশ্যই পাশ করতে হবে, এমন মানসিকতা তৈরি হয়েছে অভিভাবক সমাজে। প্রথম শ্রেণিতে ভর্তি শুরুর আগ থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত শিশু-কিশোরদের ওপরে চলে প্রত্যাশার অস্বাভাবিক চাপ। কোমলমতি শিক্ষার্থীদের ওপর এই চাপ শিক্ষাকে এক দীর্ঘমেয়াদি যন্ত্রণা মনে করতে শুরু করেছে শিক্ষার্থীরা। উন্নত বিশ্বের অনেক উদাহরণ আমরা বিভিন্ন পরিস্থিতিতে টেনে আনলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারকরা কেন অন্ধের মতো আচরণ করছেন, তা আমাদের বোধগম্য না। বিষয়টি আমাদের খুব করে ভাবায়। এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া খুবই জরুরি বলেও মনে করি। আমাদের আশাবাদ দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত নজর ও পদক্ষেপ নেবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করবেন অর্থমন্ত্রী

পরবর্তী

গুগলের দেড় লাখ ডলার বৃত্তি: বাংলাদেশীরাও আবেদন করতে পারবে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের দেড় লাখ ডলার বৃত্তি: বাংলাদেশীরাও আবেদন করতে পারবে

ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষে জড়ালো ভারত ও চীনের সেনারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT