বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারল।
নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। পরে বিসিবেতেও বৈঠক হওয়ার কথা রয়েছে ক্যারল’র।
এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।
সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে নেওয়া এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে ঘটনাকে ‘দুঃখজনক’ বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এমপি। তবে সব বাধা কাটিয়ে ঠিক সময়েই সিরিজ শুরু হবে বলেও আশাবাদী বোর্ড সভাপতি।






