চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার বিদায়ে মেসি দায়ী নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দলে নেই তাদের সেরা খেলোয়াড়, তা সত্ত্বেও ফাইনালে উঠে গেছে ব্রাজিল। অন্যদিকে, দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে নিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আর্জেন্টিনা। জেসুস ও ফিরমিনোর গোলে মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্নকে চুরমার করে কোপা আমেরিকার ফাইনালে সেলেসাওরা।

কিন্তু আর্জেন্টিনার বিদায়ে কী মেসি একাই দায়ী? না। পরিসংখ্যান অন্তত সেটাই বলছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, শেষ চার পর্যন্ত আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মেসিই।

ব্রাজিলের বিপক্ষে সামনে সার্জিও আগুয়েরো ও মার্টিনেজের একটু পেছনে খেলেন মেসি। গোটা ম্যাচে বল পজিশনের ফারাক ছিল উনিশ-বিশের। কিন্তু আক্রমণের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল নীল-সাদা বাহিনী। বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে গিয়েছিলেন মেসিরা। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না।

একবার তো মেসির ফ্রি-কিকে আগুয়েরো হেড দিলেও তা ক্রসবারে লেগে ফিরে আসে। মেসির আরেকটি ফ্রি-কিক আসাধারণ দক্ষতায় আটকে দেন ব্রাজিল গোলকিপার অ্যালিসন বেকার। এছাড়া অবশ্য বেকারকে তেমন পরীক্ষায় ফেলতে পারেননি মেসি।

ক্লাব পারফরম্যান্স যে জাতীয় দলে কপি করতে পারছেন না সেটা আগেই মেনে নিয়েছেন মেসি। ফুটবল নিয়ে বিশ্লেষণ করা ব্রিটিশ ওয়েবসাইট স্কোয়াকার দেয়া পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের আসর মেসির সেরা কোপা আমেরিকা আসর ছিল না।

টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল করেছেন। সেটাও প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে। সিনিয়র দলের হয়ে এটি ছিল মেসির নবম টুর্নামেন্ট, যেখান থেকে তিনি খালি হাতে ফিরলেন।

Reneta

শুধু গোল বা অ্যাসিস্টের বাইরে বিচার করলে এই টুর্নামেন্ট মেসির জন্য ভিন্ন কথাই বলছে। আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে তিনি সবচেয়ে বেশি শট নিয়েছেন। বেশি পাস বাড়িয়েছেন, সবচেয়ে বেশি ফ্রি-কিক আদায় করেছেন এবং সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন।

চার ম্যাচে মেসি মোট ২০টি ক্লিয়ার পাস দিয়েছেন। গোলে শট নিয়েছেন ১৬টি। ফ্রি-কিক আদায় করেন ১৫টি এবং সর্বোচ্চ নয়টি গোলের সুযোগ তৈরি করেন।

এগুলো সত্ত্বেও আর্জেন্টিনা টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি। সার্জিও আগুয়েরো, লৌতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালার মতো তারকারা থাকা সত্ত্বেও আর্জেন্টিনা একক দল হিসাবে খেলতে অক্ষম। ফলে কোপা আমেরিকায় ব্যর্থতার জন্য সম্ভবত মেসিকে দায়ী করা খুব সুবিধাজনক নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT