চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ সচেতনতায় ভালবাসা দিবসে ‘প্রাণের সখা ঢাকা’

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৮:১৭ পূর্বাহ্ন ৩০, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকার প্রতি ভালোবাসা ও সচেতনতা বাড়াতে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর শাহবাগে ‘প্রাণের সখা ঢাকা’ অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আয়োজনের সহযোগী চ্যানেল আই ও মাত্রা। ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে এরকম অনুষ্ঠান নাগরিকদের উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

ওই দিনের কী কার্যক্রম হবে সেই ঘোষণায় সাঈদ খোকন বলেন, শাহবাগ স্কয়ার যেটা সেই জায়গায় আমাদের সর্বস্তরের মানুষ যারা রয়েছেন, তারা সবাই মিলে এক সাথে জড়ো হবো।

‘সেখানে যে প্রোগ্রামটা নিচ্ছি সেখানে অবশ্যই চ্যানেল আই আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন।’

গত ১৯ জানুয়ারী চ্যানেল আই কার্যালয়ে এ ঘোষণার ১১ দিন পর আবারও চ্যানেল আই কার্যালয়ে আসেন সাঈদ খোকন। একজন সচেতন নাগরিকের ঢাকার প্রতি ভালোবাসা জানান দেওয়ার মধ্য দিয়ে চ্যানেল আইতে তাকে জানানো হয় ভিন্ন ধরনের অভ্যর্থনা। পরে আগামী ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে ‘প্রাণের সখা ঢাকা’ অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।

মূল ভেন্যু হিসেবে ঠিক হয় শাহবাগ চত্বর। অনুষ্ঠানে দিনভর থাকবে নানা সাংস্কৃতিক ও সচেতনতামূলক আয়োজন। অনুষ্ঠানের আয়োজন হিসেবে মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন বলেন, এই অনুষ্ঠানে থাকবে রবীন্দ্র সংগীত, ফোক সংগীত, ক্ল্যাসিক্যাল ড্যান্স, সলো আটিষ্ট এবং ব্যাণ্ড।

‘প্রাণের সখা ঢাকা’র জন্য এরইমধ্যে ঠিক করা হয়েছে থিম সং। নাগরিক সচেতনতা বাড়াতে এরকম আয়োজন সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা। সাঈদ খোকন বলেন, শহরের প্রতি এ ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ আমরা ভালোবাসা দিবেসে সবাই শাহবাগ চত্ত্বরে আমরা একসাথে হবো। এই এক সাথে হয়ে আমরা সবাই বলতে চাই ‘আমরা আমাদের শহরকে অনেক ভালোবাসি।’

Reneta

আফজাল হোসেন বলেন, একটা পক্ষ আরেকটা পক্ষকে সচেতন হতে বলছে তা না, যে উপলদ্ধিটা দেবে সেটা আমারই দায়িত্ব আমারই কর্তব্য। আমি সচেতন কিন্ত আমি ভাবি নাই, সেই ভাবনাটাকেই আমি ভাবিয়ে দিতে চাই।

২০১৬ সালকে পরিচ্ছনতার বছর ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসে ‘প্রাণের সখা ঢাকা’র আয়োজন।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইডিসিসিমেয়রসাইদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT