চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ ঠাণ্ডা করতে মুমিনুল-স্মরণ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, একজন কোচের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাঙ্গন ঘিরে ওঠা ঝড় থামাতেই কি আচমকা জাতীয় দলে মুমিনুল হককে ডাকা হল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন যেটা বললেন, তাতে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি যেটা বললেন, তার মানে একটাই বিতর্ক এড়াতে মুমিনুলকে দলে নেয়া হয়েছে।

‘এবার যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে আগে আলাপ হয়নি। এবার প্ল্যান শোনা হয়নি। প্ল্যান যেটা হয়েছে ঠিক আছে। কিন্তু ১৪ জনের জায়গায় টিমটা ১৫ জন করে দিলে কী হতো। বিতর্ক সৃষ্টি করার কী দরকার ছিল!’ মুমিনুলকে দলে ঢোকানোর ঘোষণা দেয়ার পর বলেন নাজমুল।

প্রথম টেস্টের দল থেকে মুমিনুল বাদ পড়ার পর চারদিকে সমালোচনার ঝড় বইতে থাকে। মাত্র দুটি টেস্টে খারাপ করায় তার সঙ্গে এমন আচরণ অনেকেই মানতে পারেননি। দল ঘোষণার পরদিনই বিসিবিতে এসে নির্বাচক এবং কোচের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি।

ফাইল ছবি
Banglabid

‘কোচের প্ল্যান শুনলাম। গতকাল আমি সিনিয়র প্লেয়ারদের সঙ্গেও বসেছিলাম। প্ল্যানটা বোঝাতে। যে প্ল্যান করেছে সেটা ঠিক আছে। এটাতে ভুল নেই।’ মন্তব্য নাজমুলের।

এখন বলা হচ্ছে মোসাদ্দেক হোসেনের চোখে সমস্যা। কিন্তু প্রশ্ন হলো সেটা কি আগে জানতেন না কোচ, নির্বাচকরা?

এই প্রশ্নের উত্তর মিলেছিল গতকাল। হাথুরুসিংহে বলেছিলেন, ‘মোসাদ্দেকের সমস্যার কারণে ব্যাকআপ হিসেবে নাসিরকে নেয়া হয়েছে।’ কোচ স্পষ্ট জানিয়ে দেন, ফর্মের কারণেই মুমিনুলকে নেয়া হচ্ছে না।

Reneta

একদিন বাদে সভাপতি বললেন, ‘মুমিনুলের মতো প্লেয়ার নেই। এটা (বাদ পড়া) সবার দেখতে খারাপ লাগে। এই বিতর্কে যাব কেন?’

নাজমুলের দাবি, দলের সঙ্গে যোগাযোগের অভাবে এমন ঘটনা ঘটেছে।

‘এবার যে ঘটনা ঘটেছে আগে আলাপ হয়নি। দল চট্টগ্রামে থাকায় পরিকল্পনা শোনা হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার জেমসের গান ১ কোটির ঘরে

পরবর্তী

‘স্টার ওয়ারস’ ছবিতে বৃটিশ দুই যুবরাজ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্টার ওয়ারস’ ছবিতে বৃটিশ দুই যুবরাজ

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT