চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানালেন জাপানি রাজকন্যার প্রেমিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
জাপানি

জাপানি রাজকন্যা মাকোর প্রেমিক জানিয়েছেন তার পরিবারের অর্থনৈতিক সমস্যা নেই। এর আগে খবর ছড়িয়েছিলো, অপরিশোধিত ঋণের কারণে কলেজের এই প্রেমিকজুটির রূপকথার বিয়ে পিছিয়ে যেতে পারে।

সম্রাট আকিহিতোর বড় নাতনি মাকো এবং কেই কোমুরোর আনুষ্ঠানিক বাগদান হওয়ার কথা ছিলো জাপানের ঐতিহ্যবাহী আদালতে, এরপরে ২০১৮ সালের শেষের দিকে তাদের এক রাজকীয় বিয়ের পরিকল্পনা ছিলো।

কিন্তু নাটকীয়ভাবে বিয়ের তারিখ পিছিয়ে যায় গত ফেব্রুয়ারিতে। সেই সময়ে খবর ছড়ায় কোমুরোর পরিবার অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। কোমুরোর মা তার সাবেক বাগদত্তর কাছ থেকে নেওয়া চার মিলিয়ন ইয়েন(৩৬,০০০ ইউএস ডলার)পরিশোধ করেননি।

মঙ্গলবার এক বিবৃতিতে কোমুরো বলেন, মা এবং আমি দুজনেই বুঝেছিলাম যে তার সাবেক বাগদত্তর কাছ থেকে অর্থনৈতিক সমর্থন গ্রহণের ওই বিষয়টি সমাধান হয়ে গেছে।

২০১২ সালে মা ও তার বাগদত্ত আলাদা হয়ে যায় জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি জানিয়েছিলো টাকাটা বাগদানের সময় দেয়া হয়েছিলো এবং তা পরিশোধের দরকার নেই।

কিন্তু পরের বছরই তিনি সুর বদলান। কোমুরোর মতে, ২০১৩ সালের অগাস্টে তিনি আবার সেই টাকা ফেরত চান। এরপর কোমুরোর মা তার সঙ্গে দেখা করেন এবং জানান তিনি ওই টাকা পরিশোধ করতে পারবেন না। সেই সময়েও তার দিক থেকে আর কোনো অনুরোধ ছিলো না।

Reneta

কোমুরো জানান, তিনি এবং তার মা হতভম্ভ হয়ে যান যখন ২০১৭ সালের ডিসেম্বরে খবরে আসে যে তার সাবেক বাগদত্ত এখনও টাকা ফেরত চান। এই জুটির রাজকীয় বাগদান ঘোষণার ঠিক দুই মাস পরেই।

কোমুরোর বিবৃতিতে আরো বলা হয়, তার কাছ থেকে আমি ও আমার মা যে সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। পারস্পরিক বোঝাপড়া করতে আমরা অবশ্যই প্রচেষ্টা চালাবো।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই জুটি তাদের বিয়ে পিছিয়ে দেন ২০২০ সাল পর্যন্ত। বলেন, তার প্রস্তুতি নিতে আরো সময় দরকার। কিন্তু জাপানি ম্যাগাজিনগুলোতে গুজব ছড়ায়, ছোট এই টাকার সমস্যা ছাড়াও আরো অনেক কারণ রয়েছে বিয়ে পিছিয়ে দেওয়ার পেছনে।

ওই সময়ে ইমপেরিয়াল হাউজহোল্ড এজেন্সির মাধ্যমে এক বিবৃতিতে মাকো বলেন, আমরা উপলব্ধি করেছি আয়োজনের প্রস্তুতি নিতে এবং শরৎকালে হতে যাওয়া বিয়ের আগে আমাদের যথেষ্ট সময় নেই। খবর বেরোনোর পরে বাগদানের ঘোষণাও ‘খুব দ্রুত’ হয়ে গেছিলো।

‘আমাদের আরো যত্ন নিয়ে ভাবা দরকার ছিলো এই তাড়াহুড়া আমাদের জন্য ঠিক ছিলো কিনা। এখন আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আয়োজন বিয়েটা আরো ভালোভাবে করতে চাই।’

যারা তাদের বিয়ের পরিকল্পনাকে ‘অপরিণত’ ব্যাখ্যা দিচ্ছেন তাদের সমালোচনা করে মাকো জানান, তাদের দুজনের বয়স ২৭।

Jui  Banner Campaign
ট্যাগ: জাপানিরাজকন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT