বাংলাদেশ

পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিলেন ড. কামাল

পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিলেন ড. কামাল

ঢাকা-৮ আসনের ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন।

রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে কেন্দ্রে পৌঁছে ভোট দেন তিনি। ড. কামালের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ভোটকেন্দ্রে গিয়েছিলেন।

তিনি এ সময় বলেন, ‘গত রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি। বিভিন্ন জায়গায় সিল মেরে জাল ভোটের খবর পেয়েছি। এটা আমাদেরকে উদ্বিগ্ন করছে। এটা করা উচিত নয়।’

নির্বাচন কমিশনকে বিষয়টি জানাবো। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ না হলে শহিদের সাথে  বেইমানি করা হবে।’

নির্বাচন মেনে নিবেন কিনা সেই প্রশ্নের উত্তরে ড কামাল বলেন, সেটা নির্বাচনের ফলাফল জানার পরে বলা যাবে।

ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী বর্তমান সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সকাল ৮টা থেকে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

৩০০ সংসদীয় আসনের মধ্যে নির্বাচন হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ হবে।

ছবি: সাকিব উল ইসলাম

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন ঐক্যফ্রন্ট কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট ড. কামাল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…