চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহন শ্রমিকদের গণধর্ষণের শিকার পরিবহন শ্রমিকের স্ত্রী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:০০ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইলে পরিবহন শ্রমিক দ্বারা পাবলিক বাসে ধর্ষণ আর সেই ধর্ষণের শিকার হয়েছেন অন্য আরেকটি পরিবহন শ্রমিকের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বিনিময় পরিবহন নামের একটি বাসে।  

বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার পালাক্রমে ধর্ষণ করে ওই নারীকে। অসুস্থ অবস্থায় তাকে শোলাকুড়ি নামক স্থানে রাস্তায় ফেলে যায় ধর্ষকরা। আর এ ঘটনাটি ধাপাচাপা দিতে দিনভর চলে পরিবহন ফেডারেশনের নেতাদের দেনদরবার। দিনভর অপেক্ষার পর আর কোনো উপায় না পেয়ে পুলিশের দারস্থ হন ভিকটিমের পরিবার।

জানা যায়, গণধর্ষণের শিকার হওয়া মহিলার স্বামী পেশায় লেগুনা চালক। তার বাড়ী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়, সে দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করে লেগুনা চালায়। 

ধর্ষিতার স্বামী  জানান, বৃহস্পতিবার পাওনা টাকা আনতে আমার স্ত্রী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দত্তবাড়ি গ্রামে খালার বাড়িতে যান। পরদিন শুক্রবার ভোরে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বিনিময় পরিবহনের বাসে উঠার পরই নরপশুদের কুদৃষ্টি পরে তার উপর। বাসে আর কোনো যাত্রী না নিয়ে গেট বন্ধ করে দিয়ে মধুপুর এসে তারা বাস ঘুরিয়ে ময়মনসিংহের দিকে যেতে থাকে। মধুপুর বনের কোনো এক নির্জনস্থানে বাস থামিয়ে তারা আমার  স্ত্রীকে ধর্ষণ করে।

তিনি আরো জানান, ধর্ষণের পর অসুস্থ্য হয়ে পড়লে শোলাকুড়ি রাস্তায় ফেলে দেয়। আমার স্ত্রী কোনো রকমে মধুপুর বাসস্ট্যান্ডে এসে অন্য একজনের ফোন দিয়ে ঘটনাটি জানায়। আমি গাজীপুর থেকে এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করি এবং মান-সম্মানের ভয়ে ফেডারেশনের নেতাদের জানাই।

বিষয়টি আপোষরফা করতে বিভিন্ন ভাবে চেষ্টা ও চাপ দিতে থাকে পরিবহন নেতারা। আপোষরফা ও দোষীদের শাস্তির কথা বলে দিনভর তার সঙ্গে টালবানা করে বলেও জানান তিনি। পরে তিনি কোনো উপায় না পেয়ে পুলিশকে বিষয়টি জানান।

টাঙ্গাইল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লালজু বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে অন্যভাবে জানতে পেরেছি যে, এ বিষয়ে আলোচনা করতে একটি দিন নির্ধারণ করেছে ফেডারেশনের কয়েকজন নেতা। এমন ন্যাক্কারজনক ঘটনা পরিবহন সংস্থার জন্য লজ্জাজনক। ঘটনা সত্যি হলে আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবো।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সোবহান জানান, ভিকটিম দুপুরের দিকে হাসপাতালে আসেন। এ ধরণের রোগীর জন্য এখানে মেডিকেল বোর্ড রয়েছে। বোর্ড ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মেডিকেল বোর্ডের সদস্য ডা. রেহানা বলেন, ভিকটিমের স্বীকারোক্তি অনুযায়ী তাকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরো অর্থই উদ্ধারে আশাবাদী বাংলাদেশ

পরবর্তী

পাকিস্তান ক্রিকেটের গোপন রিপোর্ট প্রকাশ, তোপের মুখে আফ্রিদি

পরবর্তী

পাকিস্তান ক্রিকেটের গোপন রিপোর্ট প্রকাশ, তোপের মুখে আফ্রিদি

‘এল ক্লাসিকো’তে আবেগ আর প্রতিশোধের সুর

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT