চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ০১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সারাদেশে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিক-শ্রমিকরা। বুধবার দুপুরে মতিঝিলের সড়ক ভবনে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সংবাদ সম্মেলনে শাজাহান খান বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর খবরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমরা বিবৃতি দিয়েছিলাম। আমরা আজও বলতে চাই, সড়ক দুর্ঘটনায় মৃত্যু কখনোই আমাদের কাম্য নয়।

এই মামলায় চুয়াডাঙ্গার ডিলাক্স পরিবহনের চালককে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে দক্ষিণাঞ্চলের পরিবহন শ্রমিকেরা যানবাহন চালানো থেকে বিরত থাকেন।

বিষয়টি সমাধানের উদ্দেশ্যে গত ২৭ ফেব্রুয়ারি মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসি। বৈঠক চলাকালে সংবাদ আসে, ঢাকার আদালত সড়ক দুর্ঘটনায় আরেক ট্রাকচালককে ফাঁসির আদেশ দিয়েছেন। সংবাদটি দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। বিভিন্ন জেলার মালিক ও শ্রমিক নেতারা আমাদেরকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর জানাতে থাকেন। তখন বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

এর ফলে ওই সময় গাড়ি চালানোর গৃহীত সিদ্ধান্ত ভণ্ডুল হয়ে যায় এবং চালকরা গাড়ি চালানো থেকে নিজেরাই বিরত থাকেন বলে জানান নৌমন্ত্রী। যাত্রীদের হওয়া দুর্ভোগের জন্য মন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

শাজাহান খান অভিযোগ করেন, পরিবহনের এই অচলাবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন মহল উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার এবং সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে।

Reneta

দুর্ঘটনায় ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার আশঙ্কায় শ্রমিকরা নিরাপত্তার অভাব বোধ করছে বলে বিবৃতিতে জানিয়েছেন শাজাহান খান। পাশাপাশি চুয়াডাঙ্গার ডিলাক্স ও গ্রিনলাইনের দুর্ঘটনার কারণে একটিতে ১২ কোটি ৮৮ লাখ ও অন্যটিতে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সব বিষয় বিবেচনায় নিয়েই সরকারকে এগোতে হচ্ছে বলে জানান তিনি।

বাস্তব সমস্যা উপলব্ধি করে সমস্যা নিরসন করতে সরকারকে সুপরামর্শ দেয়ার জন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী।

এর আগে পরিবহন ধর্মঘট নিয়ে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং নৌমন্ত্রী শাজাহান খান।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আরেকটি মামলায় সোমবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০০৩ সালে সাভারে ঘটা একটি ঘটনায় ট্রাক চালক মীর হোসেন মীরুকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এ দুই রায়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। ধর্মঘটের কারণে কার্যত বন্ধ হয়ে গেছে রাজধানীসহ দেশের যোগাযোগ ব্যবস্থা। দূরপাল্লার পাশাপাশি স্বল্প দূরত্বেও বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে মানুষ।

ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার গাবতলীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষও হয়েছে। সংঘর্ষে একজন  গুলিবিদ্ধ হয়ে নিহত হয় একজন বাসচালক।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মঘটভোগান্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT