চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহন ধর্মঘট নৈরাজ্যের পক্ষে কিনা?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:২২ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A

ছাত্রদের চলমান আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা এই ঘুণে ধরা সমাজের পঙ্কিলতা নিয়ে সগৌরবে বেঁচে আছি নির্লজ্জের মত। আমাদের চপেটাঘাত দিয়ে ছাত্ররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কত আপোস করে প্রত্যহ বেঁচে থাকি। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে আইনপ্রণয়নকারী কারো গাড়ির ড্রাইভারেরই লাইসেন্স নেই। শুধু এটুকু নয় আরো কত দুর্বৃত্তপনার ভেতর বেঁচে আছি সেটা স্পষ্ট হয়ে গেলো শিক্ষার্থীদের এই আন্দোলনে।

জাবালে নূর পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহতের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসার পর বের হয়ে এসেছে রাষ্ট্রীয়ভাবে আমরা কতটা দৈনদশায় আছি। প্রতিটি ক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতি চলছে। এগুলোর অবসান হওয়া উচিত। সরকারের উচিৎ এইসব অনিয়ম বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা।

ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সারাদেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। আন্দোলন চলাকালীন সময়ে আমরা আরো অবাক বিস্ময়ে দেখলাম অঘোষিত পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘট করে পরিবহন শ্রমিকরা কী বোঝাতে চায়? এই ধর্মঘটের মাধ্যমে শিশুদের আন্দোলন ব্যাহত করে কী ফায়দা লুটতে চায় তারা?

সরকারের আশ্বাসে যখন আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাচ্ছে, তখন এই পরিবহন ধর্মঘট কেন? এতবড় আন্দোলনের পরও কি মালিক-শ্রমিকরা চায় তাদের নৈরাজ্য বহাল থাকুক? অথচ নিজেদের সংশোধন করে তারা জনগণকে প্রকৃত সেবা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে পারতো। সেটা যেহেতু তারা করছে না, সরকারকে এখনই এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় এই আন্দোলন নিয়ে অন্যরা ফায়দা নেয়ার চেষ্টা করবে, যা সরকারের জন্য আরো বিপজ্জনক সংকট তৈরি করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র আন্দোলনপরিবহন ধর্মঘটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT