চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিবর্তন আনবো, দৃঢ় থাকবো’ স্লোগানে জাহাঙ্গীরনগরে নারী দিবস

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:২৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
নারী, শিক্ষা
A A

‘পরিবর্তন আনবো, দৃঢ় থাকবো’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, মহিলাক্লাবের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে নারীর অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, ‘নারীর জন্য অর্থকরী কাজের অভাব রয়েছে। কর্মস্থান এবং কর্মস্থানে আসা-যাওয়ার পথে নারীর নিরাপত্তার অভাব আজও দূর হয়নি। এ কারণে একজন নারীকে তার যাপিত জীবনে নানা ধরনের বাধা-বিপত্তি ও ভয় মোকাবেলা করতে হয়।  প্রত্যেকে মানুষ হিসেবে মানবিক গুণাবলী অর্জন করলে নারীর নিরাপত্তা নিশ্চিত হতে পারে।’

তিনি আরো বলেন, ‘নারীর ক্ষেত্রে সামাজিক দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ঘটেছে। পিতা-মাতার কাছে এখন ছেলে-মেয়ে উভয়ই সমানভাবে সমাদৃত।’

ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

Reneta

আলোচনা সভা শেষে নারী অধিকার বিষয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক নারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার পানিতে ভেসে নদীতে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT