চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিবর্তনের হাওয়া’য় সৌদিতে এবার নারী জকি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রথমবারের মতো সৌদি আরবের ঘোড়দৌড়ে অংশ নিতে চলেছেন একজন নারী জকি। পরিবর্তনের হাওয়া বইতে থাকা দেশটিতে সেই জকি নিকোলা কারিকে স্বাদরে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন একজন যুবরাজ।

সম্প্রতি এক প্রতিবেদনে সৌদিতে নারীদের অধিকার ভয়ঙ্কর রকম ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খেলাধুলায় সু্যোগ করে দেয়ার কথা বলে বিশ্বের চোখে ধুলো দেয়া হচ্ছে বলেও প্রতিবেদনে জানায় মানবাধিকার সংস্থাটি।

যদিও যুবরাজ বানদার নামের সৌদি রাজপরিবারের এই সদস্য বলছেন তার উল্টোটা। ধনকুবের তেল ব্যবসায়ী যুবরাজ খালিদ আব্দুল্লাহর এ ভাতিজা বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার দেশে পুরুষের সমান অধিকার পাচ্ছেন নারীরা! নতুন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। তারই ধারায় বিশ্বের সবচেয়ে দামি ঘোড়দৌড়ে অংশ নিতে চলেছেন প্রথমবারের মতো কোন নারীও।

‘রাজ্যজুড়ে আমরা এক পরিবর্তন টের পাচ্ছি। আমরা এখনো শিখছি। কিন্তু একইসঙ্গে ভাবনার দুয়ারও খুলে দিচ্ছি। দেশে এখন সবাই যার যার রাজনৈতিক ভাবনা আদান-প্রদান করতে পারে।’

সৌদির এমন ভাবনাকে স্বাগতম জানিয়েছেন নিকোলা ও তার ঘোড়ার প্রশিক্ষক জেমি ওসবর্ন, ‘আমাদের মধ্যে যদি একজন সৌদিতে ঘোড়া চালায়, তবে সেটা হবে নিকোলা।’

তেল সমৃদ্ধ সৌদিতে ঘোড়দৌড় ভীষণরকম জনপ্রিয়। এজন্য এই সার্কিটে প্রাইজমানিও অনেক বেশি। বাকি পাঁচ রেস সার্কিটে যখন সবমিলিয়ে প্রাইজমানি দেয়া হয় ৬.৮ মিলিয়ন ডলার, সেখানে এক সৌদি রেসেই পুরস্কার হিসেবে থাকছে মোট ২০ মিলিয়ন ডলার!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT