চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিত্যক্ত ভবনেই গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১০:০৮ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

 দশ শয্যার হাসপাতালের সুযোগ সুবিধা দিয়ে ৫০ শয্যার গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলছে। পরিত্যক্ত ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ, জায়গা সংকট আর অনিয়মের মধ্যেই চিকিৎসা নিচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার প্রায় ৪ লাখ মানুষ। স্থানীয় কিছু প্রভাবশালীর কারণে নতুন ভবনের নির্মাণ কাজ থেমে আছে বলে জানিয়েছেন এলাকাবাসী। ১৯৬৮ সালে ১০টি শয্যা নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলায় প্রতিষ্ঠা হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে তা বাড়িয়ে ৩১ এবং তা থেকে ৫০ শয্যা করা হয়। শয্যা বাড়লেও ৪৬ বছরে অবকাঠামোর উন্নয়ন হয়নি। পুরনো পরিত্যক্ত সেই ভবনেই উপজেলার প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসা সেবা চলছে।

বিগত ৪ দলীয় জোট সরকারের সময় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যার ভবন নির্মাণ কাজ শুরু হলেও ১৮ থেকে ২০ ভাগ কাজ হওয়ার পরই তা থেমে যায়। ওই  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, তারা যখন হাসপাতাল শয্যায় শুয়ে থাকেন তখন উপরের ছাদ থেকে বালি সিমেন্ট ঝুরঝুড়িয়ে তাদের নাকে, মুখে পড়ে এবং বিছানা একটু পর পর ঝাড় দিতে হয়। ফলে কখন যে পুরো দেয়াল ভেঙ্গে তাদের উপর পরে সে আতঙ্কে থাকতে হয়। জরাজীর্ণ এই ভবনে চিকিৎসা নিতে গিয়ে শুধু তিনিই নন অন্য রোগীরাও আতংকের মধ্যে থাকেন। আরেকজন রোগী বলেন, তারা এই পরিবেশে সুস্থ্য হতে এসে আরো বেশি অসুস্থ্য হয়ে যাচ্ছেন। এলাকাবাসীর কেউ কেউ বলছেন, স্থানীয় কিছু প্রভাবশালীর কারণে ভবন নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে।  এই পরিবেশে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে অবকাঠামোর উন্নয়ন জরুরি মনে করছে কর্তৃপক্ষ। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডা. আলাউদ্দীন বলেন, সম্প্রতি অসম্পূর্ণ ভবনের কাজ শুরু করার জন্য টেন্ডার হয়েছে। ঢাকায় প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন ভবন হয়ে গেলে এখানে যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসিরও প্রত্যাশা শিগগিরই গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার অবকাঠামো তৈরি করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT