শাহরুখ খানের তিন ছেলে-মেয়ের মধ্যে ছোট্ট ছেলে আব্রাম যে তার একটু বেশিই
প্রিয় তা অনেকেরই জানা। এ জন্যই বোধহয় শাহরুখ যেখানে; আব্রামও সেখানে।
কিছুদিন দিন আগে বাবার দল ‘কলকাতা নাইট রাইডার্স’-এর খেলা দেখতে কলকাতা
ইডেন গর্ডেন গিয়েছিল শাহরুখ পুত্র। সে সময় পুরো মাঠ চষে বেড়িয়েছে সে। বাবার
সঙ্গে করা সেসব মজার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে।
গত সোমবার (১৬ মে) একই মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এদিনও খেলা দেখতে মাঠে হাজির হয় আব্রাম। সেসময় তাদের সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
সম্প্রতি আব্রাম ও পরিণীতির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, পরিণীতি আর পুঁচকে আব্রাম একে অন্যের সঙ্গে মারামারি করছে।







