চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচয়হীনতার গ্লানি ভুলে উৎসবের প্রস্তুতি

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৩:০৯ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

আজ থেকে ছিটমহল থাকছে না। রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ অংশে উড়বে বাংলাদেশের পতাকা এবং ভারতের ভূখন্ডে উড়বে ভারতের পতাকা। ঐতিহাসিক মুহূর্তকে উদযাপনের প্রস্তুতি নিয়েছে ওইসব এলাকার মানুষ। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে শুরু হবে মূল আয়োজন।

রাত ১২ টা ১ মিনিট থেকে ভারতের ১‘শ ১১ টি ছিটমহল বাংলাদেশের মানচিত্রে সংযুক্ত হচ্ছে। এসব ছিটমহলে ভারতের জাতীয় পতাকা নামানোর পর শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে উড়ানো হবে বাংলাদেশের জাতীয় পতাকা। প্রথমবারের মতো এখানকার মানুষ গাইবে বাংলাদেশের জাতীয় সংগীত। ৮৬ বছর পরিচয়হীনতার গ্লানি থেকে মুক্ত হচ্ছে এখানকার মানুষ। তাদের কাছে দিনটি তাই অন্যরকম।

মসজিদে ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার মধ্য দিয়ে ছিটবাসীদের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ দুপুর ২টায় কুড়িগ্রামের দাসিয়ার ছড়াসহ ১১১টি ছিটমহলে উৎসব পালনের এ অভিন্ন কর্মসূচী শুরু হয়েছে। বিকেলে নৌকা বাইচ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ছিটের বাসিন্দারা এই মাহেন্দ্রক্ষনকে স্মরনীয় করে রাখতে অন্ধকারে ৬৮টি মোমবাতি জ্বালিয়ে আলোর পথে যাত্রা করবেন তারা। এছাড়াও ফানুষ উড়িয়ে, আতশ বাজি করে রাতভর চলবে আনন্দ উল্লাস।

তাদের এই বাধ ভাঙ্গা উল্লাসের সাথে একত্রিত হয়ে সংহতি প্রকাশ করেছে দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বাংলাদেশের মুল ভূখন্ডের সাথে যুক্ত হওয়ায় এসব ছিটের ৪১ হাজার ৪শ ৪৯ জন মানুষ এখন বাংলাদেশী নাগরিক হিসেবে গণ্য হবে।

যারা এ বাংলাদেশে থেকে যাচ্ছেন তাদের কাছে আজকের দিনটি আনন্দের হলেও আশ্রুসজল দিন পার করছেন যারা এ দেশের মাটি, আলো, বাতাস ছেড়ে চলে যাবেন ভারতে। তবে নতুন পরিচয়ে তাদের মুখেও তৃপ্তির হাসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT