চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ঘরের জন্য কার্যকর তথ্যমালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৭
লাইফস্টাইল
A A

পরিচ্ছন্নতার ব্যাপারে আপনি খুবই সচেতন। ঘরের কোণা কোণা পরিচ্ছন্ন রাখেন কিন্তু চোখের সামনে থাকা খুবই অপরিচ্ছন্ন অংশগুলোই অদেখা থেকে যায় অনেকসময়। আর এসব খুবই সাধারণ জায়গায় থাকা শক্ত দাগগুলোতেই তৈরি হয় ব্যাকটেরিয়া যেটা কিনা একসময় আপনার ঘরকে টয়লেটের থেকেও বেশি নোংরা করে তুলতে পারে।

তাই অবহেলা না করে এসব ছোট ছোট ময়লা ঘর থেকে দূর করে ফেলুন। দেখবেন ঘরদোর আরো বেশি পরিচ্ছন্ন থাকবে। আর আপনিও সুস্থ জীবন যাপন করতে পারবেন।

সুইচ: শেষ কবে বাড়ির সুইচগুলো পরিস্কার করেছিলেন? জী২১বাণুর বাসস্থান এই জায়গাটি কিন্তু আপনার শরীরে ছড়াতে পারে নানান রোগ। ফলে আক্রান্ত হতে পারেন ঠাণ্ডা লাগার মতো সমস্যায়। তাই প্রায়ই সেগুলো ভালোভাবে পরিস্কার করে নিন। অসুস্থতার হাত থেকে অনেকখানি রেহাই পাবেন।

বাসন পরিস্কারের স্পঞ্জ: প্রতিদিন ওই জিনিসটা দিয়েই আপনি আপনার ব্যবহৃত বাসন কোসন ধুয়ে ফেলেন। কিন্তু ওটাতেই যদি জীবাণু লেগে থাকলে তাহলে সেটা বাসন কোসন কিভাবে পরিস্কার করবে। তাই রোজই ভালো করে স্পঞ্জটি পরিস্কার করুন। হালকা গরম পানিতে একবার ধুয়ে ফেলুন স্পঞ্জটি। তারপর ভালো কোনো জীবাণুনাশক দিয়ে ধুয়ে সারারাত রেখে দিন।

পানির ট্যাপ: কখনো কি এই জিনিসটির দিকে নজর দিয়েছেন? নিশ্চয়ই না। ভাবছেন সারাদিন তো পানির উপরই থাকে ট্যাপটি। ওটা আর আলাদা করে পরিস্কার করার কি আছে। তারপরও রোজই পানির ট্যাপ একবার ভালো করে পরিস্কার করে নিন যেন সেখানে জীবাণু জন্মাতে না পারে। আর জীবাণুই কিন্তু রোগ শোকের প্রধান কারণ।

রান্নাঘরের সিংক: গবেষণায় দেখা যায় রান্নাঘরের সিংকে যে পরিমাণ ইকোলি ব্যকটেরিয়া থাকে ফ্ল্যাশ করার পর টয়লেটের সিটেও সেই পরিমাণে থাকে না। বাসন কোসনে থেকে যাওয়া ছোট ছোট খাদ্যকণা আর প্রকৃতির আর্দ্রতা মিলিয়ে আপনার কিচেন সিংকে ব্যকটেরিয়াকে আরো বেশি সময় বাঁচতে সহায়তা করে। প্রতিদিন একবার অন্তত সিংক পরিস্কার করে নিন। আর রান্নাঘরকে তো সবসময় আরো বেশি জীবাণুমুক্ত রাখা উচিত।

Reneta

কম্বল ও বালিশ: কম্বল ও বালিশে থাকা ছোট ছোট ধূলিকণা পরিস্কার করা আসলেই কষ্টের কাজ। প্রতিদিন সেখানে ধূলাবালি জমা হয় আর আমরা সেটাকে উপেক্ষা করতেই থাকি। প্রতিদিন একবার ঝাড়ু দিয়ে সেসব পরিস্কার করে নিন অথবা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে নিন একদিন অন্তর অন্তর। ধুলার পরিমাণ দেখে নিজেই অবাক হবেন।

এসব পরিস্কার রাখলেই দেখবেন ময়লা-জীবাণু ও ধুলাবালি থেকে অনেক দূরে থাকতে পারছেন। আর পরিচ্ছন্ন পরিবেশে থাকার মানেই হলো সুস্থ থাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিস্কার পরিচ্ছন্নতা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT