১৯৯৩ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় মনির হোসেন জীবনের। এর অগে সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ সিনেমাতে ভাড়াটে সহকারী পরিচালক ছিলেন তিনি। পরে ‘নক্ষত্রের রাত’ নাটকে প্রথম প্রধান সহকারী হিসেবে কাজ করেন। ‘আজ রবিবার’ নাটক দিয়েই টিভি মিডিয়াতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনির হোসেন জীবন।







