চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনা দলিলে বঙ্গবন্ধুর মুখবন্ধ

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৪:০০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

চার দশক আগে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন এখনো বাংলাদেশের উন্নয়নের মূল কৌশল।
সেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে বঙ্গবন্ধুর লেখা মুখবন্ধ আজো
সরকারগুলোর উন্নয়ন কৌশল প্রণয়নে প্রধান পাথেয়।

যদিও দশকের পর দশক তাকে
অস্বীকারই করা হয়েছে। বঙ্গবন্ধুর লেখা সেই অমর মুখবন্ধটি স্থান পেয়েছে
এবারের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে।

৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলের মুখবন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর। গোলমেলে মনে হতেই পারে। একটু অন্যরকমতো বটেই। ৭৫ সালে বিশ্বাসঘাতকের হাতে নৃশংসভাবে সপরিবারে নিহত হন বাংলাদেশের জনক, আর তার ৪ দশক পর ২০১৫ সালে প্রকাশিত পরিকল্পনা দলিলের মুখবন্ধে তার নাম। হিসাব মেলানো তো কঠিনই বটে।

দেশজ চিন্তা-ভাবনা থেকে দেশীয় মানুষের দ্বারা দেশের মানুষের জীবনামানের উন্নয়ন এই দর্শনের জনক, বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৩ সালের ১৬ই মার্চ থেকে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয় তার অধীনেই রেখেছিলেন। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানও ছিলেন তিনি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি অর্থনীতিবিদদের জড়ো করে তার নেতৃত্বেই রচিত হয় ৭৩-৭৮ সাল মেয়াদী পরিকল্পনা দলিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর সেই দলিলের মুখবন্ধ ৪ দশক পরে আবারো জায়গা পেয়েছে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, একটি পরিকল্পনা যতই সুন্দরভাবে তৈরি করা হোক কিন্তু এটা অর্থবহ হবে এবং পরিপূর্ণতা পাবে বাস্তবায়নের মাঝ দিয়েই। আর বাস্তবায়নটি তখনি ভালো ও যথাযথ হবে যদি এই পরিকল্পনায় দেশের মানুষকে সম্পৃক্ত করা যায়।

মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতের সব পরিকল্পনা দলিলে বঙ্গবন্ধুর এই উন্নয়ন দর্শন সন্নিবেশিত করা হবে। তিনি বলেন, এই পরিকল্পনাটি পঞ্চমবার্ষিকীর হাত ধরেই এসেছে। যেটি বঙ্গবন্ধু প্রনয়ণ করেছিলেন। এবং সেখানে এমন কিছু কথা অছে যা আমি মনে করি জাতি ও আগামী প্রজন্মকে জানানো দরকার। এখন থেকে যত পরিকল্পনা তৈরি হবে সকল পরিকল্পনায় এটি এভাবেই চলে আসবে।

Reneta

স্বাধীন বাংলাদেশে সব উন্নয়ন পরিকল্পনা পাঁচশালা পরিকল্পনার আওতায় নেয়ার রেওয়াজের ছেদ ঘটে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে। সেসময় বিশ্বব্যাংক-আইএমএফ এর প্রেসক্রিপশনে দারিদ্র্য বিমোচনের শর্টকার্ট দলিল পিআরএসপি গৃহীত হয়।

অবশ্য সেই পিআরএসপি নিয়ে সেসময় সরকারের ভেতরে-বাইরে সমালোচনা কম হয়নি। ২০০৬ সালে দাতাদের এক অনুষ্ঠানেই জোট সরকারের মন্ত্রী আব্দুল মঈন খান পিআরএসপি দলিলকে অকার্যকর উন্নয়ন দলিল আখ্যা দিয়ে ছুঁড়ে ফেলেছিলেন দলিলটি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT