চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনাকারীদের খুঁজে বের করা সময়ের ব্যাপার: প্রধানমন্ত্রী

পান্থ রহমান পান্থ রহমান
৭:৫৫ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানসহ সাম্প্রতিক জঙ্গি হামলার পরিকল্পনাকারী, মদদদাতা এবং অর্থ
যোগানদাতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা যাবে বলে আশা প্রকাশ করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইনশৃঙ্খলা
বাহিনীর প্রকাশিত ‘হারিয়ে যাওয়া তরুণদের’ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার
জন্য জনগণকে আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ রেলওয়ের সাফল্য, ব্যর্থতা ও ভবিষ্যত পরিকল্পনা এবং বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া সরকারের উদ্যোগের কথা।

তিনি বলেন, শুধু অবকাঠামো সৃষ্টি নয় বরং বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করতে সচেতনতা কার্যক্রমও চালানো হচ্ছে। ইতিমধ্যে ৭৭টি অঞ্চলের স্থান নির্বাচন করা হয়েছে আগামী ১৫ বছরের মধ্যে এক’শটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। এতে করে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এরপর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় আক্রান্ত হয়ে উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের সদস্য এবং বিনিয়োগকারী নিহত হওয়ার উদাহরণ টেনে করা সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক ঘটনা। আর সে কারণেই অনেক দেশ এখন বাংলাদেশের পাশে আছে।

তিনি আরো বলেন, নিখোঁজদের যারা সনাক্ত করতে পারবে তাদের আমি আহ্বান জানাব এই তথ্যগুলো আমাদেরকে জানান। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্যগুলো জানালে যারা হামলার সঙ্গে জড়িত তাদেরকে তো ধরা যাবেই; পাশাপাশি পর্দার আড়ালে যারা এর মদদদাতা, যারা এই পরিকল্পনাকারী, যারা প্রশিক্ষণ প্রদান করছে, যারা অর্থ দিচ্ছে তাদেরকেও খুঁজে বের করতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে পারব।

আরেক প্রশ্নের উত্তরে বাংলাদেশ রেলওয়ের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, রেল ভ্রমণ স্বাচ্ছন্দ্য ও নিরাপদ করতে ওয়াই-ফাই এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT