চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজিত হলেন যেসব বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:১০ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

এবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশী বংশোদ্ভূত মোট ১১ জন প্রার্থীর মধ্যে ৭ জন পরাজিত হয়েছেন। পরাজিত প্রার্থীরা হলেন- মেরিনা আহমেদ, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আখলাখুল ইসলাম, মিনা রহমান, আশুক আহমেদ, সাদেক চৌধুরী এবং মোহাম্মদ সুলতান।

নির্বাচনে লেবার পার্টি থেকে জয়ী হয়েছেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রুপা হক এবং ইমরান হোসেইন। পরাজিত প্রার্থীদের মধ্যে লেবার পার্টির হয়ে ৩ জন, লিবারেল ডেমোক্রেট থেকে ৩ জন এবং কনজারভেটিভ থেকে ১ জন প্রার্থী।

যারা পরাজিত হয়েছেন তাদের নির্বাচনী অবস্থা নিম্নরুপ:

মেরিনা আহমেদ

তিনি লন্ডনের বেকেনহাম আসনে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনে তিনি ১৮ হাজার চারশ’ ৭১ ভোটে পরাজিত হয়েছেন কনজারভেটিভ দলের বব স্টুয়ার্টের কাছে।

মেরিনার দেশের বাড়ি নারায়ণগঞ্জে। দুই সন্তানের মা তিনি। দীর্ঘ ৩০ বছর ধরেই লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি।

Reneta

ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া

ব্রিটেনের নর্থহ্যামটন শহরে বেড়ে ওঠা ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া লন্ডনের ওয়েলউইন অ্যান্ড হার্টফিল্ড আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।নির্বাচনে তিনি কনজারভেটিভ দলের গ্র্যান্ট শ্যাপস এর কাছে ১২ হাজার একশ’ ৫৩ ভোটে পরাজিত হয়েছেন।

১৯৭২ সালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামে জন্ম নেয়া ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)’র একজন পরিচালক।

আখলাখুল ইসলাম

লুটন শহরের বাসিন্দা ৩৮ বছর বয়সী আখলাকুল ইসলাম লুটনের রিগেইট অ্যান্ড বেনস্ট্যাড আসনে লেবার দলের প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি তেমন সুবিধা করতে পারেননি।ভোট পেয়েছেন মাত্র ছয় হাজার পাঁচশ’ ৭৮ টি। তার চেয়ে বেশি ভোট পেয়েছেন কনজারভেটিব দলের ক্রিসপিন ব্লান্ট এবং ইউকেআইপি দলের জোসেফ ফক্স।

তরুণ এই রাজনীতিবিদ ১৯৬০ সালে পরিবারের সঙ্গে ব্রিটেনে যান। তিনি ব্রিটিশ রেডক্রস ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলাদেশে তার বাড়ি সিলেটের বালাগঞ্জে।



মিনা রহমান

কনজারভেটিভ দল থেকে লন্ডনের বার্কিং আসন থেকে নির্বাচনে লড়েন মিনা রহমান।তিনি ছিলেন দলটির একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী। সাধারণ নির্বাচনে তেমন সুবিধা করতে পারেন নি মিনাও। ভোট পান মাত্র সাত হাজার ১৯টি।তাকে লেবার দলের মার্গারেট হজ ১৭ হাজার আটশ’ সাত ভোটে পরাজিত করে।

বর্তমানে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কমিউনিটি হাউজিং কোম্পানির ম্যানেজারের দায়িত্বে আছেন। দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জননী মিনা রহমান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত।





আশুক আহমেদ

লুটন সাউথ আসনে ডেমোক্রেট দলের প্রার্থী হয়েছেন আশুক আহমেদ। নির্বাচনে লিবারাল ডেমোক্রেটিক পার্টির হয়ে অংশ নিয়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন এই প্রার্থী।তিনি লেবার, কনজারভেটিভ এবং ইউকেআইপির প্রার্থীদের তুলনায় কম ভোট পেয়েছেন।

আশুক ২০০৯ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক সম্মানজনক ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য বৃটিশ অ্যাম্পায়ার’ (এমবিই) খেতাবে ভূষিত হন তিনি। জন্ম সিলেটের বিয়ানীবাজারে।

সাদিক চৌধুরী

তিনি নর্থহ্যাম্পটন সাউথ আসনে লিবারেল ডেমোক্রেট দলের হয়ে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি পদে লড়াইয়ে অংশ নেন।তবে নির্বাচনে তেমন সুবিধা করতে পারেন নি।ভোট পেয়েছেন মাত্র এক হাজার ছয়শ’ ৭৩টি।

এর আগে ২০০৭ সালে নর্থহ্যাম্পটনশায়ার কাউন্সিল নির্বাচনে প্রথম কোন বাংলাদেশী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ১৯৭৩ সালে সিলেটে জন্ম নেয়া প্রিন্স সাদিক পেশায় একজন ব্যবসায়ী। প্রিন্স সাদিক চৌধুরীর বাড়ি সুনামগঞ্জের ছাতকে।



মোহাম্মদ সুলতান
স্থানীয় বেনগোর সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সুলতান। পেশায় তিনি একজন সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী।এবারের জাতীয় নির্বাচনে তিনি ওয়েলসের আরফন আসন থেকে লিবারেল ডেমোক্রেট দলের প্রার্থী ছিলেন। নির্বাচনে ভোট পেয়েছেন মাত্র সাতশ’১৮টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেন নির্বাচনমিনা রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT