চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাজিত হলেও বিজয়ীর গলায় মালা পরানো লোক আমি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
অন্যান্য, বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তিত্বরা একত্রে উপস্থিত, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি- নাহিয়ান ইমন

আসন্ন শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে এফডিসি অঙ্গন। বুধবার সকাল থেকেই এখানে অভিনয় শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়েছে। মনোনয়ন ফর্ম জমা দিতে এদিন এখানে আসেন বিগত চার বছর ধরে শিল্পী সমিতির দায়িত্বে থাকা মিশা-জায়েদ। কথা বলেন বিগত দিনে নিজেদের সাফল্য নিয়েও।

গত দুই বছরের মতো এ বছরও পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মিশা-জায়েদ। অন্য আরেকটি প্যানেলের নেতৃত্বে আছেন ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ। এদিন এফডিসিতে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিশা সওদাগর ও জায়েদ খান।

বিগত দিনে নিজেদের নেতৃত্বের সফলতার কথা জানিয়ে মিশা বলেন, মিশা-জায়েদ কেবিনেটকে বিশ্বাস করে যারা পূর্ণ সমর্থন দিয়ে শিল্পী সমিতির ইতিহাসে ২১ জনকে পাশ করিয়েছিলেন, আমরা চেষ্টা করেছি শতভাগ এর মধ্যে ৯৫ ভাগকে সন্তুষ্ট করতে। তারাই বলতে পারবেন, তাদের জন্য আমাদের কেমন পারফরম্যান্স ছিলো।

ইলিয়াস কাঞ্চনকে নির্বাচনে অংশ নেয়ায় শুভ কামনা জানিয়ে মিশা সওদাগর বলেন, ‘আমার শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাইকে মোস্ট ওয়েলকাম। জিতলেও তার পাশে থাকবো, হারলেও তার পাশে থাকবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেবা করা।’

শিল্পীদের মধ্যে নির্বাচন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে রাজি নন মিশা। জানান, ‘আগামী নির্বাচনের ফলাফল যাই হোক,পরাজিত হলেও বিজয়ীর গলায় মালা পরানো লোক আমি। এই প্র্যাকটিস আমার আছে। আমি আমি মূলত স্পোর্টসম্যান, আমার ভেতরে স্পোর্টস কাজ করে।’

তিনি বলেন, শিল্পী সমিতি অলাভজনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে নির্বাচনের মাধ্যমে যারাই আসুক সেবা হিসাবেই নেতৃত্বটাকে দেখবেন বলে বিশ্বাস করি।

সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান বলেন, গত চার বছর আমরা ক্ষমতায় ছিলাম। এই চার বছরে আমরা কী করতে পেরেছি, সেটা শিল্পীরাই বলতে পারবেন। তবে এটুকুটু বলছি, এই শিল্পী সমিতির অবস্থা খুব ভালো ছিলো না, কারো খুব একটা আগ্রহ ছিলো না। গত চার বছরে আমরা শিল্পী সমিতিকে ‘ফোকাস’-এ আনতে পেরেছি, তা না হলে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মতো সিনিয়র মানুষ নির্বাচনে অংশ নিতেন না। এটুকুকে আমরা আমাদের সফলতা হিসেবে দেখছি।

নির্বাচন নিয়ে জায়েদ খান বলেন, আমরা শিল্পী সমিতির নির্বাচনকে কখনোই অন্য আর দশটা নির্বাচনের মতো দেখিনা। কারণ এটাকে একটা মিলন মেলা মনে করি। জাস্ট মালা বদল এর পালা। পিকনিকের মত ব্যাপার। নির্বাচন উপলক্ষে সবাই একত্রিত হয়, শিল্পীদের সবার মধ্যে দেখা হয়- সৌহার্দ্য বোধ তৈরি হয়। আমরা বাড়তি কথা বলতে পছন্দ করি না। সাড়ে চারশো’র মতো শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তারা যাকে পছন্দ করবে তাদের গলায় মালা উঠবে।

ট্যাগ: অভিনয়ইলিয়াস কাঞ্চনএফডিসিজায়েদ খাননিপুণমিশামিশা সওদাগরমিশা-জায়েদমৌসুমীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হার্টের অসুখ জয় করে মাঠে ফেরার অপেক্ষায় এরিকসেন

পরবর্তী

কখনও অশ্লীল ছবি ও রুচিহীন কাজ করিনি: রিয়াজ

পরবর্তী
রিয়াজের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কখনও অশ্লীল ছবি ও রুচিহীন কাজ করিনি: রিয়াজ

বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ব্যাটিং শেষে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের ১৫-তে লিটন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT