চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরলোকে হাজার চুরাশির মা ‘মহাশ্বেতা দেবী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও সমাজকর্মী মহাশ্বেতা দেবী মারা গিয়েছেন। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় ‘হাজার চুরাশির মা’ খ্যাত এই লেখকের বয়স হয়েছিল ৯০।

বয়োবৃদ্ধ এ লেখিকাকে গত ২২ মে ফুসফুসে সংক্রমণ নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানায়, লেখিকার রক্তে বিষক্রিয়া ও মূত্রনালিতে সংক্রমণ দেখা দেয়,তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।

প্রখ্যাত কবি মনীশ ঘটকের (যুবনাশ্ব) মেয়ে মহাশ্বেতার জন্ম ১৯২৬ সালে ঢাকায়। এখানেই লেখাপড়া। তবে দেশ-বিভাজনের পর চলে যান ভারতে। ভর্তি হয়েছিলেন শান্তিনিকেতনে। ইংরেজি সাহিত্যে এমএ করার পর অধ্যাপনা করেছিলেন।

প্রখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন তিনি। ঝাঁসির রানি লক্ষ্মীবাইকে নিয়ে প্রথম লিখে সবার নজরে আসেন। এরপর তিনি অসংখ্য গল্প-উপন্যাস লিখেছেন।

বামপন্থী লেখক হিসেবে পরিচিত মহাশ্বেতা দেবী লেখালেখির পাশাপাশি আদিবাসীদের সমাজ মান উন্নয়নে নিরলস কাজ করেছেন। বিশেষ করে লোধা ও শবরদের জীবন মান উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে গিয়েছেন। প্রায় এককভাবেই তিনি এ লড়াই করেছেন।

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার থেকে শুরু করে জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি প্রবর্তিত বহু পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী ও পদ্ম বিভূষণের মতো জাতীয় সম্মানও পেয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাশ্বেতা দেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT