চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পররাষ্ট্রমন্ত্রীর কথায় আমাদের নতুন আশাবাদ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার ঘটনা ঘটছে বলে জানা গেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোনেম। পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি ও জাতিসংঘ মহিসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন: খবর পাওয়া গেছে মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। সেখান থেকে রোহিঙ্গা মুসলিম ছাড়াও বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রাণভয়ে পালাচ্ছেন। এরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
২৫ আগস্ট ২০১৭ সালে মায়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় ৮ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে আশ্রয় নেয়া আরও রোহিঙ্গাসহ বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা নিয়ে নান জটিলতা দেখ দিয়েছে। মিয়ানমার সরকারও যেমন গড়িমসি করছে তেমন পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমার যেতে চাইছে না। এ প্রসঙ্গে রোহিঙ্গারা বলেন:
একটি সুস্থ পরিবেশ ও নিরাপদ জীবন যাপনের নিশ্চয়তা ছাড়া তাদের মিয়ানমারে ফিরে যাওয়াটা কঠিন। যদি তাদের ওপর আর কোনো ধরনের অত্যাচার না করা হয় তবেই তারা সেখানে ফিরে যাবার আশা করতে পারে।
গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পালিয়ে আসা রোহিঙ্গারা সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের অভিযোগ তোলে। গত বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের একটি সমঝোতা হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি।
এ অবস্থায় নতুন করে দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। ইতিমধ্যেই কক্সবাজার এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য নানান সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা আশা করব সরকার এই বিষয়ে একটি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেবে। আপাতত সীমান্ত বন্ধ করে দেয়া একটি গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগ বলে মনে করছি। পররাষ্ট্রমন্ত্রীর কথায় আমাদের নতুন আশার জন্ম হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুড়িগঙ্গার তীরে নির্মাণ করা হবে সীমানা প্রাচীর এবং ওয়াকওয়ে

পরবর্তী

আশা টাওয়ারের ছাদকৃষি থেকে মিলছে বিষমুক্ত ফল-ফসল

পরবর্তী

আশা টাওয়ারের ছাদকৃষি থেকে মিলছে বিষমুক্ত ফল-ফসল

রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ ঢাকা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT