চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নেবে ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সন্ত্রাসী হামলায়  ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ হত্যার ঘটনার প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর সামরিক উপদেষ্টা হোসেইন দেহাগান বলেছেন, ‘সন্ত্রাসীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানা হবে।’ 

শুক্রবার তেহরানের দামাবন্দ এলাকায় ফখরিজাদাহর ওপর হামলা চালায় আততায়ীরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে ওই হামলাকে কোনো ‘রাষ্ট্রের মদদে’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন।

Banglabid

বিবিসির প্রতিবেদনে বলা হয়,পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, মোহসেন ফখরিজাদাহ ইরানের গুপ্ত পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে রয়েছেন।’

আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন। তবে পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ইরান শান্তিরক্ষার জন্য বলে দাবি করে আসছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গতকাল টুইট বার্তায় বলেন, ‘সন্ত্রাসীরা ইরানের একজন প্রখ্যাত বিজ্ঞানীকে হত্যা করেছে। তিনি এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন।

Reneta

তবে ইসরায়েলর পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি এখনো আসেনি।

হামলার পর দেখা যায়, ইরানি বিজ্ঞানীর ব্যবহৃত কালো গাড়ির গ্লাস ছিদ্র করে বুলেট ভেতরে ঢুকে গেছে। রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে।

নিরাপত্তা কর্মীদের বরাতে তেহরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, সন্ত্রাসীরা প্রথমে গুলি করে। পরে গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

এর আগে ২০১০-১২ সাল পর্যন্ত ইরানে পরমাণু নিয়ে গবেষণা নিয়োজিত চারজন বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছে। তবে ইরান ওই হত্যাকাণ্ডের এর জন্য সবসময় ইসরায়েলকে দায়ী করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানসন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাদশার সংসারে ভাঙ্গনের সুর?

পরবর্তী

‘অস্কার’ নামটি কীভাবে এলো?

পরবর্তী

'অস্কার' নামটি কীভাবে এলো?

ঋষিজের বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন দেশের ৫ গুণী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT