বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা ও স্পারসোর সাবেক চেয়ারম্যান ড. ফারুক আজিজ খান সোমবার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ড. ফারুক আজিজ খান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদের ব্যক্তিগত সচিব ছিলেন।








