চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনরত ভারতীয় কৃষকরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কৃষক

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে আলোচনা করে অচলাবস্থা কাটানোর চেষ্টা ব্যর্থ হয় ভারতীয় সরকারের।  বৃহস্পতিবারের ওই আলোচনায় কৃষক নেতারা তাদের কৃষি আইন বাতিলের দাবিতে স্থির ছিলেন। এমনকি ৭ ঘণ্টাব্যাপী ওই আলোচনায় গিয়ে কোনো খাবার বা পানি স্পর্শও করেননি তারা।

শনিবার থেকে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন কৃষকরা। দিল্লির প্রবেশপথগুলোতে অবস্থান করায় এখনও বন্ধ রয়েছে মহাসড়ক।

বৃহস্পতিবারের ওই সভায় কৃষকদের প্রতিনিধিরা বিতর্কিত আইনটির বিরুদ্ধে ৩৯ দফা প্রয়োগ করে।  পরে সরকারের পক্ষ থেকেও তাদের কথা বলা হয়।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার বলেন, সরকারের কোনো অহংবোধ নেই। কৃষকদের তুলে আনা বিষয়গুলো নিয়ে খোলামনে আলোচনা চলছে।  শুক্রবার কৃষকদের বলা বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আবার আলোচনা হবে বলেও জানান তিনি।

তবে কৃষক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, আমাদের দিক থেকে আলোচনা শেষ। সরকার সমাধান না দিলে আমাদের নেতারা আর কোনো আলোচনায় বসবে না।

আন্দোলনে হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকদের সমর্থনে যুক্ত হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশের কৃষকরা।

Reneta

নতুন আইনে ভারতে কৃষিপণ্য বিক্রয়, মূল্য নির্ধারণ ও গুদামজাত করণের নিয়মে পরিবর্তন আসবে। যে নিয়ম ভারতের কৃষকদের গত কয়েক দশক ধরে মুক্ত বাজার থেকে রক্ষা করেছে।

কৃষকরা চাইলে যে কারও কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আগে যা কেবলমাত্র সরকার অনুমোদিত এজেন্টদের কাছেই বিক্রি করতে হতো।

নতুন আইনে কৃষকদের স্বার্থে আঘাত আসবে আশঙ্কা থেকেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষক আন্দোলনবিতর্কিত কৃষি আইনভারতভারতীয় কৃষক আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

চুক্তি না হলে বুধবারে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬

ইসরায়েলের সঙ্গে আলোচনায় কারামের নেতৃত্বে লেবানন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এপ্রিল ২১, ২০২৬

সাতসকালে ভূমিকম্পে কাঁপল দেশ

এপ্রিল ২১, ২০২৬

সারা দেশে একযোগে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT