চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ন ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A
পবিত্র হজ-হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

আজ শনিবার পবিত্র হজ। বাংলাদেশসহ সারা বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লি হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য আরাফাত ময়দানে জড়ো হয়েছেন।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি মহান আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে এভাবেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।

পাহাড় ঘেরা পবিত্র নগরী মিনায় হাজার হাজার তাঁবুর নিচে অবস্থান করা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০ লাখ হাজি ভোরে ফজরের নামাজ পড়ে রওনা হন আরাফাতের পবিত্র ময়দানের দিকে। সেখানে তারা দিকনির্দেশনামূলক খুতবা শুনবেন। মোনাজাতে দোয়া করবেন সকলের জন্য।

পবিত্র আরাফাত ময়দানে সারাদিন চলবে হজের মূল আনুষ্ঠানিকতা। এই পবিত্র আরাফাত ময়দানেই বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

দুপুরে আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে সারা দুনিয়ার মুসলমানদের জন্য দিক নির্দেশনামূলক খুতবা দেয়া হবে। খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে।

এর পর জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানেই এক সঙ্গে সকল হাজি নামাজ আদায় করবেন। সূর্যাস্তের আগ পর্যন্ত পবিত্র এই ময়দানেই চলবে হাজিদের ইবাদত বন্দেগি। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে।

Reneta

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশে পাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। প্রায় ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করতে বর্তমানে মিনায় রয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পবিত্র হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT