পপ গান বাজানো ও শোনার কারণে ১৫ বছরের এক কিশোরকে জনসম্মুখে শিরশ্ছেদ করেছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরাকের মসুল শহরে একটি শপিংমলের সামনে আহম হুসাইন নামের ওই কিশোরের মাথা কাটা হয়।
পশ্চিম মসুলের একটি দোকান মালিকের ছেলে আহম বাবার পাশে বসেই পপ গান শুনছিল, এটা দেখে প্রথমে তাকে প্রহার করা হয়। এরপর আইএস নিয়ন্ত্রিত তথাকথিত শরীয়া আদালতে বিচার করে মৃত্যুদণ্ডের রায় দিয়ে শিরশ্ছেদ করা হয়।
আইএস নিয়ন্ত্রিত মসুলে সব ধরনের ধুমপান, দাঁড়ি কাটা ও পপ সংগীত শোনা নিষিদ্ধ।






